টুজি: মনমোহন-চিদাম্বরমকে ক্লিনচিট জেপিসির

টুজি স্পেকট্রাম কাণ্ডে প্রধানমন্ত্রী মনমোহন সিং ও অর্থমন্ত্রী পি চিদাম্বরমকে কার্যত ক্লিনচিট দিল যৌথ সংসদীয় কমিটি। স্পেকট্রাম দুর্নীতির সঙ্গে দু`জনের কোনও সম্পর্ক নেই বলেই জানিয়েছে জেপিসি।

রাজ্য এক নম্বর: কী বলছে সমীক্ষা?

সরকারের কাজের নিরিখে পশ্চিমবঙ্গ একনম্বরে। দাবি করেছেন মুখ্যমন্ত্রী। সত্যিই কি তাই? মুখ্যমন্ত্রীর দাবি কি মিলছে, বাস্তবের সঙ্গে? একটি রিপোর্ট।

মুখে বিরোধিতা করেও কেন্দ্রের ওপরেই নির্ভরতা অমিতের

গত দুই আর্থিক বছরের মতোই, এবারও অর্থমন্ত্রী অমিত মিত্রের বাজেটে আয়ের অন্যতম মূল উত্স্য কেন্দ্রীয় অনুদান। কেন্দ্রীয় অনুদান নির্ভরশীল এই বাজেটের ভবিষ্যত নিয়ে সংশয়ে বিশেষজ্ঞরা। তাঁদের ধারনা পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে কেন্দ্রীয় অনুদান আর আগের মতো নিশ্চিত নয়। সেক্ষেত্রে কেন্দ্রীয় বরাদ্দ কমলেই রাজস্ব ঘাটতি আর অর্থমন্ত্রীর নিয়ন্ত্রণে থাকবে না।

আট কোটি টাকার ঘাটতি বাজেট পেশ করলেন অমিত মিত্র

বিধানসভায় রাজ্য বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী অমিত মিত্র। ক দিন পরেই পঞ্চায়েত ভোট। তাঁর দল বিভিন্ন ইস্যুতে কোণঠাসা। এ হেন পরিস্থিতিতে অর্থমন্ত্রী এই বাজেটে কল্পতরু হয়ে ওঠার চেষ্টা করলেন।

এক নজরে বাজেট ২০১৩

সংসদে ৮২তম বাজেট পেশ করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম। দ্বিতীয় ইউপিএ সরকারের এটাই শেষ পূর্ণাঙ্গ বাজেট। এর আগে ২০০৭-এ সাধারণ বাজেট পেশ করেছিলেন পি চিদম্বরম। সেবার কৃষি ঋণ মকুবের মতো চমক ছিল তাঁর বাজেটে। নিম্নমুখী বৃদ্ধির হারে লাগাম পরানোই এখন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সামনে অন্যতম বড় চ্যালেঞ্জ। কারণ গত আর্থিক বছরে বৃদ্ধির হার ৬ শতাংশের নীচে নেমে গিয়েছে, যা গত দশ বছরের মধ্যে নিম্নতম।

অর্থনৈতিক সমীক্ষা পেশ চিদাম্বরমের

আজ সংসদে চলতি আর্থিক বছরের অর্থনৈতিক সমীক্ষা পেশ করলেন অর্থমন্ত্রী পি চিদাম্বরম। মন্দা কাটিয়ে অর্থনীতি ঊর্ধ্বমুখী হওয়ায় আগামী আর্থিক বছরে জিডিপি বৃদ্ধির হার ৬.১ শতাংশ থেকে ৬.৭ শতাংশ হবে বলে জানান হচ্ছে।

ধর্মঘটের বিরোধিতায় অমিত মিত্র

কুড়ি একুশ তারিখের ধর্মঘটের বিরুদ্ধে এবার সরব হলেন অর্থমন্ত্রী অমিত মিত্র। মহাজাতি সদনে ব্যবসায়ীদের একটি সভায় যোগ দিয়ে তিনি ধর্মঘট ব্যর্থ করার আহ্বান জানান। রাজ্যের সমস্ত ব্যবসায়ীকে ধর্মঘটের সময় দোকান খোলা রাখতে অনুরোধ জানিয়েছেন তিনি।

আস্থা ভোটের প্রয়োজন নেই, জানিয়ে দিলেন অর্থমন্ত্রী

কয়লা দুর্নীতি প্রশ্নে এখনই আস্থা ভোটে যাচ্ছে না সরকার। প্রধান বিরোধী দল বিজেপির সাংবাদিক বৈঠকের পরেই অর্থমন্ত্রী পি চিদাম্বরম সরকারের তরফে জবাব দিতে গিয়ে বিরোধীদের তীব্র ভাষায় আক্রমণ করেন। তিনি বলেন, সংসদের অধিবেশন হতে না দেওয়াটা গণতন্ত্রের উপর কালো দাগ।

পরবর্তী অর্থমন্ত্রীর দৌড়ে এগিয়ে জয়রাম রমেশ

অর্থমন্ত্রীর পদে প্রণব মুখোপাধ্যায় পদত্যাগ করার পর কে হবেন ওই গুরুত্বপূর্ণ পদের উত্তরাধিকারী, তা নিয়ে রাজনৈতিক মহলে চলছে নানা রকম হিসেবনিকেশ। প্রধানমন্ত্রীকে সরাসরি প্রশ্ন করা হলে তিনি এ নিয়ে কিছুই বলতে চাননি।