অশালীনতার অভিযোগ প্রেসিডেন্সির অধ্যাপকের বিরুদ্ধে

সহকর্মীদের সঙ্গে অশালীন আচরণ ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে মাদক নেওয়ার অপরাধে এবার কড়া শাস্তির মুখে পড়তে চলেছেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের এক অধ্যাপক। সদ্য নিয়োগপত্র পাওয়া ওই অধ্যাপকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশও করেছে বিশ্ববিদ্যালয়ের পরিচালন কমিটি। 

অশালীন মন্তব্যের প্রতিবাদ করায় উত্তরপাড়ায় হামলা জাতীয় শ্যুটারকে

পরিবারের মহিলা সদস্যদের প্রতি অশালীন মন্তব্য করেছিল কয়েকজন যুবক। প্রতিবাদ করেন জাতীয় শুটার বিবস্বান গাঙ্গুলি। সেকারণে মারধর করা হল তাঁকে ও তাঁর বাবাকে। গতকাল এঘটনা ঘটেছে উত্তরপাড়ায়। গতকাল দুপুরে পরিবারের সদস্যদের সঙ্গে বেরিয়েছিলেন বিবস্বান গাঙ্গুলি। সেই সময় কয়েকজন যুবক তাঁর পরিবারের সদস্যদের উদ্দেশ্য করে কটূ মন্তব্য করে। প্রতিবাদ করেন বিবস্বানবাবু।

শহীদ দিবসের মঞ্চে শালীনতার মাত্রা ছাড়ালেন বেচারাম

তৃণমূলের শহীদ দিবসের অনুষ্ঠানে গিয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সম্পর্কে অশালীন মন্তব্য করলেন মন্ত্রী বেচারাম মান্না। অশালীন মন্তব্য ঝরে পড়েছে সিপিআইএমের অন্য নেতৃত্বের উদ্দেশেও। বাদ যাননি প্রয়াত নেতাও। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা দাসেরবাঁধের অনুষ্ঠানে কৃষি প্রতিমন্ত্রীর মন্তব্য, বুদ্ধদেব ভট্টাচার্য কবি সুকান্ত ভট্টাচার্যের ভাইপো নন। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে `কবির ভাইপো বলতে লজ্জা হয়` বলে মন্তব্য বেচারাম মান্নার।