ফের অশান্ত অসম
অশান্তির আগুনে এখনও জ্বলছে অসম। গতকাল রাতে কোকরাঝাড় জেলায় নতুন করে হিংসার ঘটনায় আরও একজনের মৃত্যুর খবর মিলেছে। আহত কমপক্ষে পাঁচ। রাজ্য পুলিসের আইজি আইন শৃঙ্খলা এল আর বিষ্ণই জানিয়েছে, ফকিরাগ্রাম থানার অন্তর্গত পাক্রিতলা গ্রামে দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারাণ একজন। আহতের সংখ্যা চার। এছাড়া গোসাইগাওঁয়ের টুপিমারিতেও একাধিক বাড়িতে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা।