মেগাম্যাচে মুখোমুখি জোকোভিচ-মারে

অস্ট্রেলিয়ান ওপেন পুরুষদের ফাইনালে আজ মুখোমুখি নোভাক জোকোভিচ ও অ্যান্ডি মারে। এই নিয়ে তৃতীয় বারের জন্য গ্র্যান্ড স্লাম ফাইনালে মুখোমুখি শীর্ষ বাছাই জোকোভিচ ও তৃতীয় বাছাই মারে। দু`বছর আগে ২০১১ সালে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে মুখোমুখি হয়েছিলেন জোকোভিচ-মারে। সেবার মারেকে স্ট্রেট সেটে(৬-৪,৬-২,৬-৩) হারিয়েছিলেন জোকোভিচ। গত বছর অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালেও মারেকে হারান জোকোভিচ।

জিতলেন রজার, শেষ চারে মুখোমুখি মারে

প্রত্যাশা মতোই সঙ্গাকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে পৌঁছে গেলেন রজার ফেডেরার। খেলার ফল ৭-৬, ৪-৬, ৭-৬, ৩-৬, ৫-৬। এই নিয়ে মোট দশ বার অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে পৌঁছলেন ফেডেরার। সেই সঙ্গেই ৩৩টি গ্র্যান্ড স্লাম সেমিফাইনালে খেলার রেকর্ড গড়লেন তিনি। সেমি ফাইনালে ফেডেরারের প্রতিপক্ষ তৃতীয় বাছাই অ্যান্ডি মারে।

শেষ চারে উঠতে শারাপোভার দাপট, জকোভিচের হোঁচট

চলতি অস্ট্রেলিয়ান ওপেনে মারিয়া শারাপোভার ফর্মটাকে ঠিক কীভাবে ব্যাখা করা যাবে তা নিয়ে চিন্তায় পড়েছে বিশ্ব সংবাদমাধ্যম। মাত্র নটা গেম খুইয়ে সেমিফাইনালে উঠে নতুন রেকর্ড শারাপোভা এখন সবার আলোচনার কেন্দ্রবিন্দুতে। ১৯৯১ সালে মোনিকা সেলেসের ১২ গেম খুইয়ে সেমিফাইনালে ওঠার রেকর্ড ভাঙলেন রাশিয়ার এই টেনিস সুন্দরী।

একটা গেম খুইয়েই শেষ আটে শারাপোভা

মারিয়া শারাপোভাকে রোখা যাচ্ছে না। অস্ট্রেলিয়ান ওপেনে শারাপোভা যেরকম খেলছেন তা দেখে অনেকে বলতে শুরু করেছেন এরকম টেনিস শেষ কবে কে খেলেছেন সেটা মনে পড়ছে না। কোয়ার্টার ফাইনালে অবধি উঠতে রাশিয়ার এই টেনিস সুন্দরী হারিয়েছেন মাত্র পাঁচটি গেম! অথচ শেষ আটে ওঠার পথে মাশার প্রতিপক্ষের তালিকায় ছিল ভেনাস উইলিয়ামসের মত খেলোয়াড়।

ফেডেরাররা আরও বড়লোক হচ্ছেন

রজার ফেডেরার, মারিয়া শারাপোভা, ব্রায়ান ভাইরা বিশ্ব খেলাধুলোর জগতে বড়লোক হিসাবে পরিচিত। সারা বছর বিভিন্ন এটিপি টুর্নামেন্টে খেলে ফেডেরাররা যা রোজগার করেন তা আকাশছোঁয়া, তার ওপর আবার রয়েছে চারটি গ্র্যান্ড স্লাম।