মোহালি টেস্টের দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়া ২৭৩/৭

বৃষ্টি বিঘ্নিত প্রথম দিনের রেশ কাটিয়ে দ্বিতীয়দিনে জমজমাট মোহালি টেস্ট। দিনের শেষে সাত উইকেট খুইয়ে অস্ট্রেলিয়ার ঝুলিতে ২৭৩ রান। কোয়ান আর ওয়ার্নারের ওপেনিং জুটি অসি বাহিনীর যুদ্ধের সূচনাটা ভাল করলেও তারপরে শেন ওয়াটসনের বদলি স্মিথ ছাড়া আর কেউই ভারতীয় বোলারদের মোকাবিলা করতে পারেননি। দুই অসি ওপেনারের ১৩৯ রানের পার্টনারশিপ যখন রানের পাহাড়ের ইঙ্গিত দিচ্ছিল ঠিক তখনই খেলায় ফিরে আসেন ভারতীয় বোলাররা। অস্ট্রেলিয়ানদের দূর্গে প্রথম ফাটলটা ধরান রবীন্দর জাদেজা।

বৃষ্টিতে ভেস্তে গেল মোহালি টেস্টের প্রথম দিন

মোহালিতে ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্টের প্রথম দিনই বাধা। এদিন বৃষ্টির জন্য ভেস্তে গেল প্রথম দিনের খেলা। তিনবার মাঠ পরিদর্শনের পর দুপুর একটা নাগাদ আম্পায়াররা খেলা বাতিলের সিদ্ধান্ত নেন। সকাল থেকেই থেমে থেমে বৃষ্টির জন্য একটি বলও খেলা হয়নি। মাঝে দু-একবার বৃষ্টি থামলে গ্রাউন্ডসম্যানরা সুপার সোকার দিয়ে মাঠে জমা জল শোকানোর চেষ্টা করেন। কিন্তু একটু পরেই আবার বৃষ্টি নামায় বাধ্য হয়ে খেলা বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত নেন আম্পায়াররা।

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে দল থেকে বাদ অস্ট্রেলিয়ার চার ক্রিকেটার

ভারতে এসে বিপর্যয়ের মাঝে এবার সঙ্কটে পড়ল অস্ট্রেলিয়া। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান শেন ওয়াটসন-সহ চার ক্রিকেটারকে তৃতীয় টেস্ট থেকে বাদ দিল অস্ট্রেলিয়া। রাগে ওয়াটসন দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ওয়াটসন ছাড়াও ছাঁটাইয়ের তালিকায় রয়েছেন পেসার জেমস প্যাটিনসন, মিচেল জনসন এবং উঠতি ব্যাটসম্যান উসমান খওয়াজা। ওয়াটসন যেমন সবসময়ই একটা ফ্যাক্টর, তেমনই প্যাটিনসনের পেসের সামনেও অনেক সময়েই অসহায় লেগেছে ভারতের ব্যাটসম্যানদের।

চেন্নাই টেস্ট ভারতের

চেন্নাই টেস্টে জিতল ভারত। ৮ উইকেটে জিতে সিরিজে ১-০ এগিয়ে গেল টিম ইন্ডিয়া। শেষ কবে টেস্ট ক্রিকেটে ভারত এই ভাবে ল্যাজে গোবরে করে ছিল দমদার প্রতিপক্ষকে? শেষ কবে কোনও টেস্টে একসঙ্গে ক্লিক করেছিল ভারতের ব্যাটিং-বোলিং-ফিল্ডিং, এই তিন বিভাগেই? শেষ কবে টেস্ট বিশ্ব দেখেছিল টিম ইন্ডিয়ার এই রকম সমবেত রুস্তমি? হ্যাঁ, কিছু অসাধারণ পারফরমেন্স এক সুতোয় গেঁথে গিয়ে আসলে বহুদিন পর গোটা ভারতীয় দলের কাছে হেরে গেল ব্যাগিগ্রিন টুপির মালিকরা।

চেন্নাইয়ে প্রথম একাদশ নিয়ে ধাঁধায় খোদ ধোনি

ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ হারের পর আবার ঘরের মাঠে টেস্ট সিরিজ খেলতে নামছে ভারত। এবার প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। চেন্নাইতে অসিদের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামার আগে স্বভাবতই সতর্ক ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও কোচ ফ্লেচার। দুজনের কাছেই এই সিরিজ এককথায় অ্যাসিড টেস্ট। কারণ সিরিজ হারলে দুজনকেই পদ খোয়াতে হতে পারে। চিপকের বাইশ গজে অসিদের মোকাবিলা করার আগে ওপেনিং কম্বিনেশন ঠিক করতে রীতিমত হিমসিম খাচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

প্রস্তুতি শিবিরের শেষ দিনে ধোনি দর্শক, সচিন সাধক

শিবিরের শেষদিনে নেট সেশনে থাকলেন না মহেন্দ্র সিং ধোনি। আজই ছিল অস্ট্রেলিয়া সিরিজের জন্য তিনদিনের প্রস্তুতি শিবিরের শেষদিন। সাধারণত আবাসিক শিবিরের শেষদিনে নেট সেশনে অনেকক্ষণ সময় কাটান ক্রিকেটাররা। ধোনি কিন্তু ঠিক উল্টো পথেই হাঁটলেন। বেঙ্গালুরুর ন্যাশানাল অ্যাকাডেমিতে হওয়া প্রস্ততি শিবিরে ধোনি উপস্থিত থাকলেন ঠিকই নেট সেশনে ব্যাটই করলেন না অধিনায়ক। আড়াই ঘণ্টা ধরে চলা এই নেট সেশনে ধোনি শুধুই সতীর্থদের ব্যাটিং দেখলেন।

স্পিনে ব্যথা আছে, অসিদের দুর্বলতা প্রকট করলেন জলজরা

টেস্ট পরীক্ষাটা যদি মাধ্যমিকের আগে ছাত্রের প্রস্ততির সূচক হয় তাহলে বলতে হবে এখন মহেন্দ্র সিং ধোনির বেশ আনন্দে থাকার কথা। চার দিন বাদেই শুক্রবার থেকে শুরু হচ্ছে টেস্ট সিরিজ। তার আগে শেষ প্রস্তুতি ম্যাচে মাইকেল ক্লার্কের দল প্রমাণ করল, স্পিন খেলায় তাদের চিরকালীন দুর্বলতাটা এবারেও আছে। এবং সেটা বেশি করে। আইপিএলে খেলেও এই দুর্বলতাটা যায়নি।

ভারত সফরে ক্লার্কের দলে অলরাউন্ডারের ভিড়

ভারতের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের জন্য দল বেছে নিল অস্ট্রেলিয়া। ১৭ সদস্যের এই স্কোয়াডে স্পেশালিস্ট স্পিনার নাথন লিয়ঁ এবং জেভিয়ার ডর্থির সঙ্গে রাখা হয়েছে অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলকেও। ভারতে চার টেস্টের সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়া। আগামী মাস থেকে সিরিজ শুরু হবে।

মেগাম্যাচে মুখোমুখি জোকোভিচ-মারে

অস্ট্রেলিয়ান ওপেন পুরুষদের ফাইনালে আজ মুখোমুখি নোভাক জোকোভিচ ও অ্যান্ডি মারে। এই নিয়ে তৃতীয় বারের জন্য গ্র্যান্ড স্লাম ফাইনালে মুখোমুখি শীর্ষ বাছাই জোকোভিচ ও তৃতীয় বাছাই মারে। দু`বছর আগে ২০১১ সালে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে মুখোমুখি হয়েছিলেন জোকোভিচ-মারে। সেবার মারেকে স্ট্রেট সেটে(৬-৪,৬-২,৬-৩) হারিয়েছিলেন জোকোভিচ। গত বছর অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালেও মারেকে হারান জোকোভিচ।