সারদা কাণ্ডে টাকা ফেরত পাওয়া সম্ভব, জানালেন আইনজীবীরা

নতুন বিল, চিটফান্ডের তদন্তে স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা সিট, এমনকী কমিশনও তৈরি করেছে রাজ্য সরকার। প্রতিদিন লক্ষ লক্ষ আমানতকারীরা টাকা ফেরত পাওয়ার জন্য আবেদন জানাচ্ছেন। কিন্তু আদৌ কি তাঁরা টাকা ফেরত পাবেন? টাকা ফেরত পাওয়ার পথ কী? ২৪ ঘণ্টার এক্সক্লুসিভ রিপোর্ট।

সিবিআই স্বশাসিত নয়, মন্তব্য রঞ্জিত সিনহার

সিবিআইয়ের নিরপেক্ষতা নিয়ে সুপ্রিম কোর্ট প্রশ্ন তোলায়, কেন্দ্রীয় সরকার যখন চরম অস্বস্তিতে, তখনই বিস্ফোরক মন্তব্যে বিতর্ক বাড়ালেন খোদ সিবিআই প্রধান। তাঁর মন্তব্য, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা স্বশাসিত নয়। তাঁরা সরকারের অধীনেই কাজ করেন। গোটা ঘটনায় বিরোধীদের প্রবল চাপের মুখে সরে দাঁডাতে হতে পারে কেন্দ্রীয় আইনমন্ত্রী অশ্বিনী কুমারকে।

সিবিআইকে তোপ সুপ্রিম কোর্টের

কয়লা ব্লক কেলেঙ্কারি মামলায় সিবিআইয়ের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। আজ শুনানির সময় সিবিআইয়ের দাখিল করা হলফনামা নিয়ে চূড়ান্ত ক্ষোভ প্রকাশ করে শীর্ষ আদালত।

কয়লা দুর্নীতি: আইনমন্ত্রীর পাশেই দাঁড়ালেন প্রধানমন্ত্রী

কয়লা কেলেঙ্কারিতে সুপ্রিমকোর্টে সিবিআইয়ের পেশ করা আবেদনের ভিত্তিতে কেন্দ্রীয় আইনমন্ত্রী অশ্বিনী কুমারের পদত্যাগের কোনও প্রয়োজন নেই বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। শনিবার তিনি বলেন, "আইনমন্ত্রীর পদত্যাগের কোনও প্রশ্নই ওঠে না।" এখনও গোটা ঘটনার তদন্ত চলছে, ফলে এখনই কোনও সিদ্ধান্তে পৌঁছন ঠিক হবে না বলে জানিয়েছেন মনমোহন সিং।

আইন শৃঙ্খলার প্রশ্নে সরকারকে বিঁধল কংগ্রেস

রাজ্যের আইন শৃঙ্খলার অবনতির প্রতিবাদে পথে নামল যুব কংগ্রেস। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রতিবাদ মিছিল থেকে তোপ দাগা হল সরকারের বিরুদ্ধে। কংগ্রেস নেতাদের অভিযোগ, তৃণমূল কংগ্রেসের নামের পাশ থেকে কংগ্রেস মুছে দিলে তৃণমূলকে আর খুঁজে পাওয়া যাবে না।

সর্বদলীয় বৈঠকে বাধার মুখে পড়তে পারে ধর্ষণ বিরোধী আইন

মহিলাদের নিরাপত্তা বারাতে ধর্ষণ বিরোধী আইন নিয়ে আজ বৈঠকে বসতে চলেছে সব রাজনৈতিক দলগুলি। সম্মতিক্রমে সম্পর্কে যাওয়ার বয়স ১৮ থেকে কমিয়ে ১৬ করায় সত বৃহস্পতিবার সবুজ সংকেত দেয় কেন্দ্রীয় মন্তিসভা।

জেরার সময় মুন্নার সঙ্গে থাকবেন আইনজীবী

জেরার সময় নিজের এক আইনজীবীকে সঙ্গে রাখার অনুমতি পেলেন মহম্মদ ইকবাল ওরফে মুন্না। বৃহস্পতিবার আলিপুর সিজেএম আদালতে সওয়াল জবাবে সেই অনুমতি আদায় করে নিয়েছেন মুন্নার আইনজীবীরা। তাদের যুক্তির সামনে আদালতে কার্যত আত্মসমর্পণ করেন নবনিযুক্ত সরকারি আইনজীবী শ্যামাদাস গাঙ্গুলি। প্রশ্ন উঠছে, তবে কি জেনেবুঝেই বদল করা হয়েছে সরকারি কৌঁসুলি?

ধর্ষণ বিরোধী নতুন আইনে সম্মতি মন্ত্রিগোষ্ঠীর

ধর্ষণ বিরোধী নতুন আইনে সম্মতি দিল কেন্দ্রীয় মন্ত্রিগোষ্ঠী। নতুন আইনে ১৬ বছরের নিচে সম্মতি ক্রমে সহবাসও ধর্ষণ বলেই পরিগণিত হবে। অর্থমন্ত্রী পি চিদম্বরমের নেতৃত্বে মন্ত্রিগষ্ঠী আজ এই সিদ্ধান্ত নিয়েছে।

মুন্নার জামিনের বিরোধিতা, সরানো হল সরকারি আইনজীবীকে

গার্ডেনরিচ কাণ্ডের জেরে সরানো হল সরকারি আইনজীবীকে। গার্ডেনরিচে পুলিস খুনের ঘটনায় ধৃত মুন্ন ইকবালের জামিনের বিরোধিতা করায় সরানো হল তাঁকে। গত বৃহস্পতিবার বিহার থেকে গ্রেফতার করা হয় মুন্নাকে।