আই লিগ খেতাব হাতছাড়া ইস্টবেঙ্গলের, রানার্সও হওয়া অনিশ্চিত

এবারের মত আই লিগে জেতার স্বপ্নভঙ্গ হল ইস্টবেঙ্গলের। শনিবার গোয়ার তিলক ময়দানে ডেম্পোর সঙ্গে পয়েন্ট নষ্ট করায় এবারের আই লিগ জেতার সম্ভাবনা আর থাকল না ইস্টবেঙ্গলের। মরগ্যানের দল আজ ২-২ গোলে ড্র করায় আই লিগ জিতে গেল সুভাষ ভৌমিকের দল চার্চিল ব্রাদার্স। চার্চিলকে এখন পয়েন্টের নিরিখ ধরতে পারে শুধু পুণে এফসি। পুণে ছুঁয়ে ফেললেও তাদের টপকে চার্চিলই খেতাব জিতবে হেড টু হেড নিরিখে৷ তাই আজই আই লিগ জিতে ফেলল চার্চিল ব্রাদার্স।

আই লিগ খেতাবের আশা ছাড়েননি মরগ্যান

আই লিগের আশা আর দেখছেন না ইস্টবেঙ্গলের কর্তা থেকে ফুটবলার কেউই । ব্যতিক্রম কোচ মরগ্যান। এখনও কঠিন অঙ্কের সহজ সমাধান করে মরগ্যান আই লিগ খেতাব দেখছেন ইস্টবেঙ্গলের ব্রিটিশ কোচ। আইলিগের খেতাব নিশ্চিত করা তাঁর হাতে নেই। তাই খেতাবের হাতছানি দেওয়া কলকাতা লিগ কে নিশ্চিত করতে মরিয়া ইস্টবেঙ্গল কোচ।

প্রতিশোধ তুলে ইস্টবেঙ্গলকে হারাল মোহনবাগান

বড়দের হারের প্রতিশোধ নিল ছোটরা। শিল্ডের সেমিফাইনালে ইস্টবেঙ্গের কাছে হারের চব্বিশ ঘণ্টার মধ্যেই অনূর্ধ্ব কুড়ি আই লিগে ইস্টবেঙ্গলকে ২-০ গোলে হারাল মোহনবাগান। সবুজ-মেরুনের হয়ে দুটি গোল করেন প্রহ্লাদ রায় আর দীপঙ্কর প্রধান।

ম্যাড়ম্যাড়ে ডার্বিতে মাঠও ফাঁকা, গোলও নেই

আই লিগের হাই প্রোফাইল ডার্বি মনে দাগ কাটতে পারলো না ফুটবলপ্রেমীদের। অমীমাংসিত ভাবে শেষ হল আই লিগের দ্বিতীয় ডার্বি। গোটা ম্যাচে কয়েকটি ফ্রি কিক ছাড়া কোনও দলের খেলায় পজিটিভ মুভ দেখা যায়নি। সেই সঙ্গে ছিল ভুল পাস এবং উদ্দেশ্যহীন দৌড়। তবে গত নয়ই ডিসেম্বরের ডার্বি থেকে শিক্ষা নিয়ে আজ যুবভারতী ক্রীড়াঙ্গনকে নিরাপত্তার বেড়াজালে মুড়ে ফেলা হয়েছে। সমস্ত অপ্রীতিকর ঘটনা আটকাতে সবরকম ব্যবস্থা রেখেছিল প্রশাসন।

ডার্বির আগে গোল উত্‍সবে ইস্টবেঙ্গলও

শনিবার আই লিগে ডার্বি ম্যাচের আগে দুই ক্লাবই এখন গোল উত্‍সবে মেতে। মনোবল বাড়ানোর ওষুধ হিসাবে কলকাতা লিগে বড় জয়ের সন্ধানে নেমে সফল দুই বড় দলই। সোমবার মোহনবাগান যে ব্যবধানে এরিয়ানকে হারিয়েছিল,একই ব্যবধানে ইস্টার্ন রেলকে হারাল ইস্টবেঙ্গল।

ডেম্পোর নাটকীয় ড্র, প্রয়াগের বড় জয়

আই লিগের পয়েন্ট তালিকায় শীর্ষে ওঠার দিনে হোঁচট খেল ডেম্পো। শনিবার গোয়ায় মুম্বই এফসির বিরুদ্ধে কোনও রকমে হার বাঁচিয়ে এক পয়েন্ট পেল ডেম্পো। ম্যাচের শেষ পাঁচ মিনিটে দুটো গোল শোধ করে নাটকীয় কায়দায় এক পয়েন্ট ছিনিয়ে আনল ডেম্পো। ৮৫ মিনিট অবধি মুম্বই এফসির পক্ষে খেলার ফল ছিল ২-০। ম্যাচের ৮৬ মিনিটে ব্যবধান কমান পিটার কার্ভালহো। খেলা শেষের মিনিট খানেক আগে দলকে সমতায় ফেরান পিটার কার্ভালহো।

জিতেও চিন্তার রাজ্যে মরগ্যান

ডার্বি ম্যাচের আগে চাপে মরগ্যান। পৈলান অ্যারোজের বিরুদ্ধে ম্যাচে তিনটি ঘটনা চিন্তা বাড়িয়েছে লাল হলুদ কোচের। বিপক্ষের ফুটবলারকে বক্সে ইচ্ছাকৃতভাবে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ায় ডার্বি ম্যাচে নেই স্ট্রাইকার মননদীপ সিং। একেই মরগ্যানের চিন্তার বিষয় স্ট্রাইকিং ফোর্স। চিড্ডির যোগ্যসহযোগী খুঁজে না পাওয়ায় গোল করার লোকের অভাব তৈরি হয়েছে। তার উপর মননদীপ লালকার্ড দেখায় আরও চাপে পড়ে গেল মরগ্যানের আপফ্রন্ট।

ডার্বির আগে আই লিগ শীর্ষে ইস্টবেঙ্গল

আই লিগে ডার্বির আগে শেষ ম্যাচের শুরুটা ইস্টবেঙ্গল করেছিল আতঙ্ক দিয়ে। আর শেষটা করল জয়ের স্বস্তি দিয়ে। কল্যানী স্টেডিয়ামে পৈলান অ্যারোজের বিরুদ্ধে এক গোলে পিছিয়ে থেকেও তিন পয়েন্ট নিয়ে এল ইস্টবেঙ্গল। সেই সঙ্গে আই লিগে আই লিগে পয়েন্ট তালিকায় সবার উপরে উঠে গেল মরগ্যানের দল (ডেম্পো-মুম্বই এফসি ম্যাচের আগে অবধি)। আই লিগে তার চেয়েও বড় কথা ঐতিহ্যের যুদ্ধে নামার আগে জয়ের রাস্তাতে থাকল লাল হলুদ বাহিনী। তবে ৯ ফেব্রুয়ারি মোহনবাগান ম্যাচের আগে কার্ড দেখা চলবে না ইস্টবেঙ্গল কোচের এহেন আদেশ কাজে এল না। লাল কার্ড দেখে ম্যাচের ৭৬ মিনিটে মাঠের বাইরে যান মননদীপ সিং। হলুদ কার্ড দেখেন সঞ্জু প্রধান, নওবা সিং।

আই লিগে ফের জটিলতা, এবার কারণ চার্চিল

আই লিগ নিয়ে আবার জটিলতা। মোহনবাগানের নির্বাসন তুলে নেওয়ায় ফেডারেশনের বিরুদ্ধে মামলার হুমকি দিয়েছে চার্চিল ব্রাদার্স। ফেডারেশনকে তিন পাতার নোটিস পাঠিয়ে চার্চিল ১৬ রাউন্ড পর্যন্ত মোহনবাগানের সব ম্যাচ বাতিলের দাবি তুলেছে। তা ছাড়া ম্যাচের সব পয়েন্ট বিপক্ষ দলকে দেওয়ার দাবি তুলেছেন তাঁরা। দাবি না মানলে ফেডারেশনের বিরুদ্ধে মামলার হুমকি দিয়েছে চার্চিল ব্রাদার্স। মোহনবাগানের নির্বাসন তুলে নওয়ার যুক্তি নিয়েও প্রশ্ন করেছে চার্চিল ব্রাদার্স।