আই লিগে এবার আইপিএলের মত আইকন ফুটবলার
২০১৪-১৫ আই লিগ থেকে সব দলে খেলতে দেখা যাবে একজন আইকন বিদেশি ফুটবলারকে। অস্ট্রেলীয় ফুটবল লিগের ধাঁচে নতুন এই নিয়ম চালু করতে চলেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে। এবার থেকে সব দলে একজন করে আইকন বিদেশি ফুটবলার থাকা বাধ্যতামূলক। ফেডারেশন কর্তারা ঠিক করেছেন আইকন ফুটবলারকে বিশ্বকাপ, ইউরো কাপ, কোপা আমেরিকার মত বিশ্বের সেরা টুর্নামেন্টের মত খেলার অভিজ্ঞতা থাকতে হবে।