কোদনানি, বজরাঙ্গির মৃত্যুদণ্ডের আবেদনে স্থগিতাদেশ
গুজরাত দাঙ্গা মামলায় দোষী সাব্যস্ত প্রাক্তন ক্যাবিনেট মন্ত্রী মায়া কোদনানি এবং বজরং দলের নেতা বাবু বজরাঙ্গির মৃত্যুদণ্ডের আবেদন স্থগিত রাখল গুজরাত সরকার। অ্যাডভোকেট জেনারেলের সঙ্গে আলোচনা করে পরবর্তী ক্ষেত্রে আবেদন জানানো হবে বলে জানানো হয়েছে। এর আগে মায়া কোদনানি, বাবু বজরাঙ্গিসহ আরও আটজনের মৃত্যুদণ্ড চেয়ে হাইকোর্টে আপিল করেছিল সরকার।