আফজলের পরিবারকে তিহারে যাওয়ার অনুমতি স্বরাষ্ট্র মন্ত্রকের
আফজল গুরুর পরিবারকে তাঁর কবর পরিদর্শনের অনুমতি দিল সরকার। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ২০০১-র সংসদ ভবন হানার দোষী আফজল গুরুর কবর দেখতে তিহার জেলে যেতে পারবে তাঁর পরিবার। স্বরাষ্ট্র সচিব আর কে সিং বলেন, "আফজল গুরুর পরিবার যদি এখনই কবরে তাঁদের প্রার্থনা করতে আসতে চান, তাতে আমাদের কোনও আপত্তি নেই।"