রাজ্য সরকারকে `লাল কার্ড` প্রদীপ ভট্টাচার্যের

রাজ্যপালের বিরুদ্ধে পঞ্চায়েত মন্ত্রীর মন্তব্যের তীব্র সমালোচনা করল কংগ্রেস। একই সঙ্গে কংগ্রেসের হুমকি, রাজ্যপালকে হলুদ কার্ড দেখালে রাজ্য সরকারকে লাল কার্ড দেখতে হতে পারে। এই হুঁসিয়ারির অর্থ রাষ্ট্রপতি শাসন জারির পক্ষে সওয়াল কিনা, তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা।

আমিনুলের বাড়িতে গেলেন পুলিসের শীর্ষকর্তারা

কড়েয়াকাণ্ডে মৃত আমিনুল ইসলাম ওরফে গুড্ডুর পরিবারের সদস্যদের সঙ্গে বাড়িতে গিয়ে দেখা করলেন পুলিসের শীর্ষকর্তারা। ইতিমধ্যেই এই ঘটনায় অভিযুক্ত তিন পুলিসকর্মীর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলা রুজু হয়েছে। সমালোচনার মুখে কার্যত চাপে পড়েই পুলিসের এই পদক্ষেপ বলে মনে করছে বিভিন্ন মহল।          

থানার সামনে গায়ে অগুন দিল যুবক

সোমবার সন্ধেতে ধর্ষণের ঘটনায় পুলিসি নিষ্ক্রিয়তার অভিযোগ এনে কড়েয়া থানার সামনেই গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক যুবক। অগ্নিদগ্ধ  অবস্থায় তাঁকে ন্যাশনাল মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। মাসখানেক আগে দক্ষিণ কলকাতার পাম অ্যাভিনউতে একটি ধর্ষণের ঘটনা ঘটে। ওই ঘটনায় অভিযুক্ত ব্যক্তি পুলিসের ঘনিষ্ঠ। সেকারণেই তাকে গ্রেফতার করা হচ্ছে না। এই ক্ষোভ জানিয়ে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই যুবক।