জেল থেকে বেড়িয়ে দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন আরাবুল

শর্তাধীন জামিনে ছাড়া পেয়েই দলীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন আরাবুল ইসলাম। চক্রান্ত করেই তাঁকে বিধানসভা নির্বাচনে হারানো হয়েছে বলে অভিযোগ জানিয়েছেন ভাঙড়ের প্রাক্তন বিধায়ক। যে নির্দল প্রার্থী তাঁর বিরুদ্ধে ভোটে দাঁড়িয়েছিলেন, তাঁকেই তৃণমূলের এক শীর্ষনেতা দলে নেওয়ার চেষ্টা করছেন বলেও অভিযোগ আরাবুলের। প্রশাসনের একাংশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনে আদালতে যাওয়ার হুমকিও দিয়েছেন ভাঙড়ের প্রাক্তন বিধায়ক।

আরাবুলের জামিন খারিজ

ভাঙড়কাণ্ডে আরাবুল ইসলামের জামিনের আর্জি আজ খারিজ হয়ে গেল আলিপুর আদালতে। আরাবুলের জেল হেফাজতে থাকার মত যথেষ্ট তথ্যপ্রমাণ রয়েছে বলে জানিয়ে দেন বিচারক।

ফের জেলে গেলেন আরাবুল

ফের জেলে গেলেন আরাবুল ইসলাম। আজ দুপুরে তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হয়। সরাসরি নিয়ে যাওয়া হয় আলিপুর সেন্ট্রাল জেলে। ভাঙরকাণ্ডে ধৃত তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ককে গত সাত তারিখ রাতে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বুকে ব্যথা অনুভব করায় তাঁকে হাসপাতালে পাঠানো হয়।

আরাবুলের জামিনের আবেদন খারিজ

আরাবুলের জামিন নিয়ে রণক্ষেত্র চেহারা আদালত কক্ষ। বুধবার শুনানি ঘিরে তুমুল গন্ডগোল শুরু হয় আলিপুর জজ কোর্টে। এজলাসের মধ্যেই হাতাহাতিতে জড়িয়ে পড়েন দু`পক্ষের আইনজীবীরা। গোটা ঘটনায় ক্ষুব্দ হয়ে কার্যত আদালত কক্ষ ছেড়ে চলে যেতে বাধ্য হন বিচারক। বেলা সাড়ে ১১টায় আরাবুল ইসলামের জামিনের শুনানি শুরু হওয়ার কথা ছিল। তাঁর পক্ষের আইনজীবী দেরিতে আসায় শুনানির কাজ শুরু হতে বেলা ১২টা বেজে যায়।

হাসপাতাল থেকে ছাড়া পেলেন রেজ্জাক মোল্লা

আজ হাসপাতাল থেকে ছাড়া পেলেন সিপিআইএম নেতা আবদুর রেজ্জাক মোল্লা। হাসপাতাল থেকে ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হলেও, রেজ্জাক মোল্লাকে আগামী আরও আড়াই মাস বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিত্‍সকরা।

হাসপাতাল থেকে ছাড়া পেলেন আরাবুল

আজ এসএসকেএম হাসপাতাল থেকে ছাড়া পেলেন আরাবুল ইসলামকে। তাঁকে সোনারপুর থানায় নিয়ে যাওয়া হচ্ছে।আজই তাঁকে আদালতে পেশ করার সম্ভাবনা রয়েছে। গত সপ্তাহে গ্রেফতার করা হয়েছিল তৃণমূল কংগ্রেস নেতা আরাবুল ইসলামকে। কিন্তু হাসপাতালে ভর্তি থাকায় তাঁকে এখনও আদালতে তোলা যায়নি। রেজ্জাক মোল্লার ওপর আক্রমণের মামলায় জামিন পেলেও, বামনঘাটায় বামেদের মিছিলে হামলার ঘটনায় এখনও জামিন পাননি এই তৃণমূল নেতা।

জামিন পেলেন আরাবুল ইসলাম

ভাঙড়ে বিধায়ক রেজ্জাক মোল্লার উপর হামলার অভিযোগে গ্রেফতার হওয়া তৃণমূল নেতা আরাবুল ইসলামের জামিন পেলেন। অসুস্থ আরাবুল হাসপাতালে ভর্তি। এই মামলার শুনানি এখনও হয়নি। বামনঘাটায় বাম মিছিলে হামলার ঘটনা আরাবুলের গ্রেফতারের ঘটনায় তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। ওই মামলার শুনানি হয়নি।

অসুস্থ আরাবুল, ভর্তি হাসপাতালে

গ্রেফতার তৃণমূল নেতা আরাবুল ইসলামকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। চূড়ান্ত গোপনীয়তার মধ্যে শুক্রবার গভীর রাত পর্যন্ত তাঁকে নিয়ে টানাপোড়েন চলে। সিপিআইএম বিধায়ক রেজ্জাক মোল্লাকে আক্রমণ এবং বামনঘাটায় হামলার অভিযোগে বৃহস্পতিবার গ্রেফতার করা হয় আরাবুল ইসলামকে।

আরাবুলের মুক্তির দাবিতে অশান্ত ভাঙড়, চলল বোমাবাজি

তৃণমূল নেতা আরাবুল ইসলামের মুক্তির দাবিতে ভাঙড়ের বিভিন্ন জায়গায় মিছিল শুরু করল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। শুক্রবার সকালেই ভাঙড়ের কাশিপুর থানার সামনে একটি মিছিল বের হয়। নেতৃত্বে ছিলেন সানপুকুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মুছা হক মোল্লা।