ব্রাজিলের হার, আর্জেন্টিনার জয়

ঘরের মাঠে বিশ্বকাপটা খুব বেশি দেরি নেই নেইমার, আদ্রিয়ানো, অস্কারদের। কিন্তু আর এক বছর পর শুরু হতে চলা বিশ্বকাপের আয়োজকদের ফুটবলের অবস্থা মোটেই ভাল নেই। সেটাই প্রমাণ হল ইংল্যান্ডের বিরুদ্ধে ফিফা আন্তর্জাতিক প্রদর্শণী ম্যাচে। ওয়েম্বলি স্টেডিয়ামে ইংল্যান্ডের কাছে ২-১ গোলে হারের হতাশায় ঢুবে গেল ব্রাজিল। ব্রাজিলের কোচ হিসাবে লুই ফিলিপ স্কোলারির দ্বিতীয় ইনিংসটা ভাল হল না।

চ্যাম্পিয়নদের কাছে হার ঝুলনদের

হরপ্রীত কৌরের অপরাজিত সেঞ্চুরিও শেষরক্ষা করতে পারলা না। মহিলা বিশ্বকাপে গ্রুপ লিগের দ্বিতীয় ম্যাচে ভারত ৩২ রানে হেরে গেল গত বারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের কাছে। রবিবার মুম্বইতে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে ছিলেন ভারতের ক্যাপ্টেন মিতালি রাজ। কিন্তু ইংল্যান্ডের ২৭২ রানের জবাবে খেলতে নেমে প্রথম থেকেই ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হন মিতালিরা। গত ম্যাচের নায়িকা থিরুসকামিনী প্রথমেই ফিরে যান। মাত্র ৮ রানে প্যাভিলিয়নে ফিরে যান আইসিসি র‍্যাঙ্কিং-এ একনম্বর ব্যাটসওম্যান মিতালি রাজ। পুনম রাউতও কিছুক্ষণের মধ্যেই ক্যাপ্টেনের পথ অনুসরণ করেন। এরপর দলের হাল ধরেন আরেক ওপেনার কৌর। তাঁকে যোগ্য সঙ্গত করেন উইকেটরক্ষক কারু জৈন। কিন্তু ব্যাক্তিগত ৫৬ রানে আউট হয়ে জৈন ফিরে যাওয়ার পর আর কেউই কৌরের সঙ্গে জুটি বেঁধে দলকে শেষ পর্যন্ত জয়ের রাস্তা দেখাতে পারেননি। হরপ্রীত কৌর ১০৯ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন।

মোহালিতে আজ সিরিজ জয়ের হাতছানি ধোনিদের

মোহালিতে সিরিজ জয়ের হাতছানি ধোনিদের সামনে। রাঁচিতে ইংল্যান্ডকে হারিয়ে ইতিমধ্যেই ২-১ ব্যবধানে এগিয়ে আছে ভারত। তাই মোহালিতে জিতেই সিরিজ জয় নিশ্চিত করতে চান মহেন্দ্র সিং ধোনি। তবে মোহালির পিচ এবং আবহাওয়া কিন্তু ভারতীয় ব্যাটসম্যানদের খানিকটা চাপে রাখছে। একেই পিচ খানিকটা পেসারদের সহায়ক। তার উপর প্রচন্ড হাওয়া বোলারদের সুইং পেতে সাহায্য করবে বলে মনে করছেন প্রাক্তনরা।

কুকের জেতার নেশায় ধোনি দিশাহারা

ব্রিটিশ আগ্রাসন অব্যহত। ৩২৫ রান তাড়া করতে গিয়ে ভারতের দুই ওপেনার রাহানে ও গম্ভীর মজবুত পার্টনারশিপ দিয়ে গেলেন। যুবরাজ ১১৩ রানের কাছাকাছি স্ট্রাইক রেট রেখে ৬১ রানের দুর্দান্ত একটা ইনিংস উপহার দিলেন। তাও ব্রিটিশ সম্রাজ্যের কালো ছায়া ঘোচাতে পারলেন না ধোনিবাহিনী। ইংরেজদের কাছে ধারাবাহিক পরজয় দেখে হয়ত এমনই মনে হবে ইংরেজরা এলেন, দেখলেন আর জয় করলেন। আর জেতার জন্য মাহি এখনও স্বপ্নের জাল বুনছেন!

ইডেন টেস্টে শুরুতেই ছন্দপতন ভারতের

আজ থেকে ইডেনে শুরু ভারত-ইংল্যান্ড সিরিজের তৃতীয় টেস্ট। সকালে টসে জিতে প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তবে শুরুতেই সেওয়াগ ও পুজারার উইকেট খুইয়ে কিছুটা বেকায়দায় ভারত। এই মুহুর্তে সিরিজের ফল ১-১।

পূজারার দ্বিশত রানে `মিস্টার ডিপেনডেবলে`র ছায়া

দ্বিতীয় দিনের শেষে

ভারত- ৫২১/৮ (ডিক্লেয়র)
ইংল্যান্ড- ৮১/৩

পূজারা দ্বিশতরান করলেন। এককথায় বলা যায়, শূণ্যস্থান পূরণ করলেন। ব্যাটিং অর্ডারের তৃতীয় স্থানটি গত ১২-১৩ বছর ধরে যে ব্যক্তি একাই সামলে আসছিলেন, আজ তাঁর অনুপস্থিতিতে পূজারা প্রমাণ করলেন তিনিও পারেন। তাঁর ধৈর্য, পিচ কামড়ে পড়ে থাকার মানসিকতা আর কখনও কখনও অফ স্ট্যাম্পের বলকে দ্রাবিড়ের স্টাইলে স্কোয়ার কাট, সবই পূরণ হয়ে গেল আজ।

ভারত-ইংল্যান্ড ম্যাচে ভাল ফল মনোজের

ভারতীয় `এ` দলের হয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে অল্পের জন্য শতরান হাতছাড়া করলেন মনোজ তেওয়ারি। ম্যাচে ৯৩ রান করে টেস্ট দলে ঢোকার দাবি জোরালো করলেন বাংলার অধিনায়ক।

ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের আগেই বিতর্কের ঝড়

আসন্ন ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ শুরুর আগেই বিতর্ক দানা বাঁধল। প্রস্তুতি ম্যাচের জন্য ভারতীয় এ দল ঘোষণার পরই দেখা দিয়েছে বিতর্ক। তিন দিনের এই প্রস্তুতি ম্যাচে ভারতীয় দলে কোন স্পিনারকে অন্তর্ভুক্ত করা হয়নি। এই নিয়েই প্রশ্ন তুলেছে ইংল্যান্ডের ক্রিকেট মহল। ইংল্যান্ডের প্রাক্তন কোচ ডেভিড লয়েড টুইট করে নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁদের অভিযোগ স্পিনের বিরুদ্ধে প্রস্তুত হওয়ার সুযোগ না দিতেই দলে কোনও স্পিনার রাখা হয়নি। অক্টেবরের ২৩ তারিখ থেকে আরম্ভ হবে এই প্রস্তুতি ম্যাচ। চলবে পয়লা নভেম্বর পর্যন্ত।  

মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হল অস্ট্রেলিয়া। ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ইংল্যান্ডকে মাত্র চার রানে হারিয়ে খেতাব জিতে নেয়। টসে জিতে ইংল্যান্ড অস্ট্রেলিয়াকে প্রথম ব্যাট করতে পাঠায়। অস্ট্রেলিয়া প্রথম ব্যাট করে কুড়ি ওভারে চার উইকেট হারিয়ে ১৪২ রান তোলে।