ফের ইডেনে পিচ বিতর্ক

ফের ইডেনে পিচ বিতর্ক। এবার ঘরোয়া ক্রিকেট লিগের ম্যাচের প্রথম দিনের খেলা হল না পিচ ভিজে থাকার জন্য। ইস্টবেঙ্গল ও কালীঘাটের ম্যাচের প্রথম দিনের খেলা না হওয়ার কারন নিয়ে প্রকাশ্যে দ্বন্দ্বে জড়িয়েছেন সিএবি-র সহসচিব প্রবীর চক্রবর্তী ও পিচ কিউরেটর প্রবীর মুখার্জি। প্রবীর মুখার্জি জানিয়েছেন ম্যাচের পিচ প্রস্তুত রাখার কোনও চিঠি তিনি পাননি।

ইডেন টেস্টে শুরুতেই ছন্দপতন ভারতের

আজ থেকে ইডেনে শুরু ভারত-ইংল্যান্ড সিরিজের তৃতীয় টেস্ট। সকালে টসে জিতে প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তবে শুরুতেই সেওয়াগ ও পুজারার উইকেট খুইয়ে কিছুটা বেকায়দায় ভারত। এই মুহুর্তে সিরিজের ফল ১-১।

চার গোলে এগিয়ে থেকেও ড্র জার্মানির!

চার গোলে এগিয়ে থেকেও জিততে পারল না জার্মানি। সুইডেনের রুদ্ধশ্বাস কামব্যাকের সাক্ষী থাকল ফুটবলবিশ্ব। বিশ্বকাপের যোগ্যতাঅর্জনকারী পর্বে জার্মানি-সুইডেন ম্যাচ শেষ হল ৪-৪ গোলে। মিরোস্লাভ ক্লোজের জোড়া গোলে খেলার শুরুতেই এগিয়ে যায় জার্মানি।

ইডেনে ভারত-পাক ম্যাচ এগিয়ে এল তিনদিন

আগামি বছর ইডেন গার্ডেন্সের মেগা ম্যাচ এগিয়ে আনা হল। ৬ জানুয়ারির বদলে ইডেনে ভারত-পাকিস্তান একদিনের ম্যাচ হবে ৩ জানুয়ারি। প্রথমে ৬ জানুয়ারি ভারত-পাক সিরিজের তৃতীয় একদিনের ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রকের প্রস্তাব মেনে ম্যাচ এগিয়ে এল তিনদিন। ইডেনে ভারত-পাক একদিনের ম্যাচের তারিখ পরিবর্তন করল বিসিসিআই। আগে ঠিক ছিল ৬ জানুয়ারি সিরিজের তৃতীয় একদিনের ম্যাচটি ইডেনে হবে। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রকের প্রস্তাব মেনে বিসিসিআই ৩ জানুয়ারি ইডেনে দ্বিতীয় একদিনের ম্যাচটি করার সিদ্ধান্ত নিয়েছে।

অ্যাসাঞ্জের পাশে ইকুয়েডর

ব্রিটেনের কূটনৈতিক হুমকি উপেক্ষা করেই উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নিল ইকুয়েডর। অ্যাসাঞ্জকে ইংল্যান্ড বা সুইডেনের হাতে প্রত্যার্পণ করা হলে তাঁর নিরাপত্তা ও মানবাধিকার লঙ্ঘন হওয়ার আশঙ্কা থাকাতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন ইকুয়েডরের বিদেশমন্ত্রী। ইকুয়েডরের রাজনৈতিক আশ্রয়ের ঘোষণা করলেও অ্যাসাঞ্জের প্রত্যার্পণের প্রশ্নে অনড় ব্রিটিশ সরকার।

নাইট উন্মাদনায় মজেছে শহর

নাইট জ্বরে আক্রান্ত শহর কলকাতা। আইপিএল জয়ের উল্লাসে সরকারি সম্বর্ধনা অনুষ্ঠানের প্রথম পর্ব শুরু হয়ে গিয়েছে। ইডেনে চলছে সাংস্ক্রিতিক অনুষ্ঠান। প্রাথমিক সম্বর্ধনার পর হুড-খোলা গাড়িতে ক্রিকেটাররা হাজরা থেকে রওনা দিয়েছেন।

বড় ম্যাচের টিকিট বিক্রি নিয়ে সংঘর্ষ ইডেন চত্বরে

কেকেআর ম্যাচের টিকিট বিক্রি বন্ধ করে দেওয়ায় ক্ষুব্ধ মানুষ মহমেডান মাঠে ভাঙচুর চালালো। টিকিট না পেয়ে বেশ কিছুক্ষণ তাঁরা রেড রোড অবরোধ করে রাখেন। পুলিস এসে অবরোধ তুলে দেয়।