এনআইএর তদন্তে নারাজ ইতালি

নাবিককাণ্ডের তদন্তভার জাতীয় তদন্তকারী সংস্থার(এনআইএ) হাতে তুলে দেওয়ার বিরধিতা করল ইতালি। সে দেশের প্রশাসনের উদ্বেগের কারণ ঠিক কোথায়? এনআইএ সামুদ্রিক জলদস্যুতা ও সন্ত্রাস দমনে পারদর্শী। এই ধরণের অপরাধের ক্ষেত্রে এন আই এর তদন্তে অনেক অপরাধীদের মৃত্যুদণ্ড দেওয়ার নজির রয়েছে।

গোটা বিষয়টি ভারত ও ইতালির নিজস্ব ইস্যু, ফোঁড়ে হতে নারাজ আমেরিকা

ইতালীয় নাবিকদের নিয়ে দু`দেশের মধ্যে তৈরি হওয়া সংকটে কোনও ভাবেই নিজেদের জড়াতে চায় না আমেরিকা। ইতালি ও ভারতকেই এই সমস্যা মিটিয়ে নিতে হবে বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মঙ্গলবার সে দেশের স্টেট ডিপার্টমেন্টের এক মুখপাত্র জানান, "এটা আমাদের বিষয় নয়, এটা ভারত ও ইতালির আভ্যন্তরিন বিষয়।"

ইতালিয় নাবিকদের প্রত্যাবর্তন নিয়ে ইউপিএ কী ভাবছে? প্রশ্ন মোদীর

কেরালার মৎস্যজীবী হত্যার মূল অভিযুক্ত দুই ইতালিয় নাবিককে ভারতে ফেরাতে কেন্দ্রীয় সরকার কোনও ব্যবস্থাই নেয়নি বলে অভিযোগ করলেন গুজরাত মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী আজ টুইটারে এই কথা জানিয়েছেন। কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের জবাব চেয়ে মোদী লিখেছেন, "ইতালিয় দুই নাবিককে দেশে ফেরাতে ইউপিএ কী ব্যবস্থা নিয়েছে, তা নিয়ে দেশবাসীকে জবাব দিক তাঁরা।"

ধৃত নাবিকদের ফিরিয়ে দিতে বাধ্য ইতালি, সুর চড়াল ভারত


ইতালির প্রত্যাখানের বিরুদ্ধে সুর চড়ালো ভারত। আজ ভারতের বিদেশ সচিব মাথাই জানালেন ধৃত দুই ইতালীয় নাবিককে ভারতের হাতে তুলে দিতে বাধ্য ইতালি। এর আগে আজ বিকেলেই ধৃত দুই ইতালীয়কে ভারতে ফেরত না পাঠানোর ইতালির সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছিলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। তিনি জানিয়েছিলেন  ইতালির সরকারের এই প্রত্যাখান 'অগ্রহণযোগ্য'।

ক্যাটানিয়ায় কদিন...

ইতালি গেলে রোমের কলোয়সিয়াম, ভেনিসের গন্ডোলার পাশাপাশি অন্যতম জনপ্রিয় টুরিস্ট আকর্ষণ হল সিসিলি।

শেফ অফ দ্য উইক: বিপুল মজুমদার

বিপুল মজুমদারের কাছে শেফদের ভূমিকা অনেকটা ডাক্তারদের মত।

মহারণ কাউন্টডাউন, আজ মুখোমুখি স্পেন-ইতালি

ইউরোর ফাইনালে রবিবাসরীয় রাতে মুখোমুখি স্পেন ও ইতালি। ফেভারিট জার্মানিকে পর্যুদস্ত করা ইতালিকে নিয়ে নতুন করে আলোচনা পোল্যান্ড-ইউক্রেন জুড়ে। অন্যদিকে, বিশ্বফুটবলে বিরল নজিরের সামনে স্পেন। রবিবার কিয়েভে ইতালিকে হারাতে পারলেই বিশ্ব ফুটবলের প্রথম দেশ হিসাবে তিনটে টানা বড় টুর্নামেন্ট জিতবেন ক্যাসিয়াসরা।

শেষ আটে ইতালি, স্পেন

ইউরো কাপের শেষ আটে পৌঁছে গেল ইতালি। গ্রুপের একেবারে শেষ দল আয়ারল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে প্র্যানডেলির দল। লড়াই করেও শেষ আটে যাওয়া হলনা ক্রোয়েশিয়ার। স্পেনের কাছে দুরন্ত লড়াই করেও ১-০ গোলে হেরে বিদায় ক্রোটদের।