আই লিগ খেতাব হাতছাড়া ইস্টবেঙ্গলের, রানার্সও হওয়া অনিশ্চিত

এবারের মত আই লিগে জেতার স্বপ্নভঙ্গ হল ইস্টবেঙ্গলের। শনিবার গোয়ার তিলক ময়দানে ডেম্পোর সঙ্গে পয়েন্ট নষ্ট করায় এবারের আই লিগ জেতার সম্ভাবনা আর থাকল না ইস্টবেঙ্গলের। মরগ্যানের দল আজ ২-২ গোলে ড্র করায় আই লিগ জিতে গেল সুভাষ ভৌমিকের দল চার্চিল ব্রাদার্স। চার্চিলকে এখন পয়েন্টের নিরিখ ধরতে পারে শুধু পুণে এফসি। পুণে ছুঁয়ে ফেললেও তাদের টপকে চার্চিলই খেতাব জিতবে হেড টু হেড নিরিখে৷ তাই আজই আই লিগ জিতে ফেলল চার্চিল ব্রাদার্স।

কাল ইস্টবেঙ্গলের আন্তর্জাতিক পরীক্ষা

বুধবার মরসুমের চতুর্থ টুর্নামেন্টে খেলতে নামছে ইস্টবেঙ্গল। এএফসি কাপে দেশের প্রতিনিধিত্ব করবে তারা। লাল-হলুদ কোচ বলছেন,আগামী আটাত্তর দিনে কুড়িটা ম্যাচ খেলতে হবে তাদের। ফলে ফুটবলারদের সামনে কঠিন চ্যালেঞ্জ। তা সত্বেও দেশের সম্মান রাখতে মরিয়া তারা। বুধবার যুবভারতীতে মালয়েশিয়ার সেলাঙ্গুরের মুখোমুখি হবে মরগ্যানের দল। মালয়েশিয়ার দলটির ঐতিহ্য সম্পর্কে ধারণা থাকলেও, বর্তমান দলটা সম্পর্কে সেভাবে ধারণা নেই। তাই বুধবার খেলার কিছুটা সময় প্রতিপক্ষকে মেপে নিয়েই পরবর্তী স্ট্র্যাটেজি তৈরি করতে চান লাল-হলুদ কোচ।  

বড় ম্যাচে আধডজন গোল দিল ইস্টবেঙ্গল

চিডিদের গোলক্ষুধার শিকার এবার মহামেডান স্পোর্টিং। ঘরোয়া লিগের বড় ম্যাচে ইস্টবেঙ্গল দিল আধডজন গোল। সব মিলিয়ে ইস্টবেঙ্গলকে এখন গোলবেঙ্গল বলাই যায়। শনিবাসরীয় দুপুরে যুবভারতীকে গোল উত্‍সবে ভাসিয়ে দিয়ে ইস্টবেঙ্গল ৬-১ গোলে জিতল মহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে।

সাত গোল দিয়ে প্রতিশোধ ইস্টবেঙ্গলের

টানা চৌত্রিশ ম্যাচ অপরাজিত থাকার পর এই মরসুমে ইস্টবেঙ্গলকে হারতে হয়েছিল সেই এরিয়ানের কাছেই। সেই প্রতিশোধ ম্যাচে গোলের ফুলঝুড়ি ওড়াল ইস্টবেঙ্গল। ঘরোয়া লিগে সুপার নাইন পর্বের ম্যাচে ইস্টবেঙ্গল ৭-১ গোলে উড়িয়ে দিল এরিয়ানকে। কার্ড সমস্যায় না থাকা চিডির অভাব ঢেকে দিয়ে হ্যাটট্রিক করলেন নতুন বিদেশি বোরিসিচ। জোড়া গোল করলেন লালরানডিকা। বাকি গোলগুলি করলেন বলজিত্‍, পেন।

ঘরোয়া লিগে সুপার নাইনে চার নম্বর জয়ে চার গোল চিডিদের

ঘরোয়া লিগে ইস্টবেঙ্গলের দাপট চলছেই। সুপার নাইনে টানা চার ম্যাচ জিতে লিগে শীর্ষস্থান ধরে রাখল লাল-হলুদ শিবির। আর ঘরোযা লিগে টানা চার নম্বর জয়ের ম্যাচে চার গোল দিল লাল হলুদ। আগের ম্যাচে কালিঘাট এম এস-কে ৪-০ গোলে উড়িয়ে দেওয়ার পর শনিবার কল্যাণীতে সাদার্ন সমিতিকেও চার গোল দিল মরগ্যানের দল। চোট থাকায় এদিন মাঠে নামেননি বোরিসিচ। তাই তিন বিদেশি হিসাবে ওপারা,পেন আর চিড্ডিকে মাঠে নামিয়েছিলেন মরগ্যান।

জিতেও চিন্তার রাজ্যে মরগ্যান

ডার্বি ম্যাচের আগে চাপে মরগ্যান। পৈলান অ্যারোজের বিরুদ্ধে ম্যাচে তিনটি ঘটনা চিন্তা বাড়িয়েছে লাল হলুদ কোচের। বিপক্ষের ফুটবলারকে বক্সে ইচ্ছাকৃতভাবে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ায় ডার্বি ম্যাচে নেই স্ট্রাইকার মননদীপ সিং। একেই মরগ্যানের চিন্তার বিষয় স্ট্রাইকিং ফোর্স। চিড্ডির যোগ্যসহযোগী খুঁজে না পাওয়ায় গোল করার লোকের অভাব তৈরি হয়েছে। তার উপর মননদীপ লালকার্ড দেখায় আরও চাপে পড়ে গেল মরগ্যানের আপফ্রন্ট।

ডার্বির আগে আই লিগ শীর্ষে ইস্টবেঙ্গল

আই লিগে ডার্বির আগে শেষ ম্যাচের শুরুটা ইস্টবেঙ্গল করেছিল আতঙ্ক দিয়ে। আর শেষটা করল জয়ের স্বস্তি দিয়ে। কল্যানী স্টেডিয়ামে পৈলান অ্যারোজের বিরুদ্ধে এক গোলে পিছিয়ে থেকেও তিন পয়েন্ট নিয়ে এল ইস্টবেঙ্গল। সেই সঙ্গে আই লিগে আই লিগে পয়েন্ট তালিকায় সবার উপরে উঠে গেল মরগ্যানের দল (ডেম্পো-মুম্বই এফসি ম্যাচের আগে অবধি)। আই লিগে তার চেয়েও বড় কথা ঐতিহ্যের যুদ্ধে নামার আগে জয়ের রাস্তাতে থাকল লাল হলুদ বাহিনী। তবে ৯ ফেব্রুয়ারি মোহনবাগান ম্যাচের আগে কার্ড দেখা চলবে না ইস্টবেঙ্গল কোচের এহেন আদেশ কাজে এল না। লাল কার্ড দেখে ম্যাচের ৭৬ মিনিটে মাঠের বাইরে যান মননদীপ সিং। হলুদ কার্ড দেখেন সঞ্জু প্রধান, নওবা সিং।

সমালোচকদের একহাত নিয়ে জবাব মরগ্যানের

চার্চিল ম্যাচে হারের পর ইস্টবেঙ্গল কোচ ট্রেভর মরগ্যানের সমালোচনায় মুখর হয়েছেন প্রাক্তন ফুটবলারদের একাংশ। বাদ যাননি ক্লাবের শীর্ষকর্তারাও। মঙ্গলবার সেইসব সমালোচনার পাল্টা জবাব দিলেন ট্রেভর জেমস মরগ্যান। ইস্টবেঙ্গল কোচ পরিষ্কার জানান, পেছনে বলা সোজা। তাই কারও কিছু বলার থাকলে যেন সামনে এসে বলেন।

মরগ্যানকেই কাঠগড়ায় তুলছেন লাল হলুদ কর্তারা

ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন হওয়ার পর কোচ মরগ্যানের চুক্তি বাড়াবার জন্য তত্পর হয়েছিলেন ইস্টবেঙ্গল কর্তারা। কিন্তু তিনমাসের মধ্যেই মরগ্যানে মোহভঙ্গ হয়েছে লাল-হলুদের শীর্ষকর্তাদের। ঘরের মাঠে চার্চিলের কাছে হারের পর ইস্টবেঙ্গলের আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার আশা কার্যত শেষ হয়ে গেছে। গত দুবছরের মত এবারও সম্ভবত দেশের সেরা ট্রফি ছোঁয়া হচ্ছে না মরগ্যানের। চলতি মরসুমে দেশের অন্যতম সেরা দল গড়েছিলেন লাল-হলুদ কর্তারা।