তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন সিঙ্গুরের মাস্টারমশাই

সিঙ্গুরে প্রশাসনিক বৈঠকে তাঁকে আমন্ত্রণ জানানো হয়নি। দেখা করা দূরের কথা, সিঙ্গুরে গিয়ে রবীন্দ্রনাথবাবুর নাম একবারের জন্যেও মুখে আনেননি মমতা বন্দ্যোপাধ্যায়। বরং বুঝিয়ে দিয়েছেন রবীন্দ্রনাথ ভট্টাচার্য আর বেচারাম মান্নার দ্বৈরথে তিনি বেচারাম মান্নার পক্ষেই রয়েছেন। এদিন মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠকের পরেই রবীন্দ্রনাথবাবু মন্ত্রীত্ব এবং বিধায়ক পদ ছাড়ার কথা ঘোষণা করেন। আরও একবার স্পষ্ট করে দেন নিজের অনড় অবস্থান।

পদত্যাগ করলেন এস এম কৃষ্ণা

বিদেশমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন এস এমকৃষ্ণা। রবিবার মন্ত্রিসভার রদবদল প্রায় নিশ্চিত। মন্ত্রিসভা থেকে বাদ পড়ার সম্ভাবনা মাথায় রেখেই তাঁর এই সিদ্ধান্ত বলে মনে করছে রাজনৈতিক মহল। উল্লেখযোগ্যভাবে, সম্প্রতি পূর্ব পরিকল্পিত লাওস সফরও বাতিল করেন কৃষ্ণা। যদিও বিদেশ মন্ত্রকের তরফে এই ইস্তফার কোনও ব্যখ্যা দেওয়া হয়নি।

প্রেসিডেন্সির মেন্টর গ্রুপ থেকে ইস্তফা দিলেন সুকান্ত চৌধুরী

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নের উদ্যোগ জোর ধাক্কা খেল। বিশ্ববিদ্যালয়ের মেন্টর গ্রুপ থেকে ইস্তফা দিলেন শিক্ষাবিদ সুকান্ত চৌধুরী। তাঁর অভিযোগ রাজ্য সরকার শুধুমাত্র প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নেই গুরুত্ব দিচ্ছে। রাজ্যের অন্য বিশ্ববিদ্যালয়গুলিকে গুরুত্ব দেওয়া হচ্ছে না বলেই তাঁর অভিযোগ।

দলের কাজ করতে চেয়ে সনিয়াকে ইস্তফা চার মন্ত্রীর

ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধীকে মন্ত্রিত্ব ছেড়ে দলের কাজে `আত্মনিয়োগ` করার মনোবাসনা ব্যক্ত করলেন মনমোহন মন্ত্রিসভার চার প্রভাবশালী কংগ্রেস মন্ত্রী। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী গুলাম নবি আজাদ, গ্রামোন্নয়নমন্ত্রী জয়রাম রমেশ, আইনমন্ত্রী সলমন খুরশিদ এবং অনাবাসী ভারতীয় বিষয়কমন্ত্রী ভায়লার রবি রয়েছেন এই তালিকায়।

কী ভাবে স্পেকট্রামে চিদম্বরম

২৫ মার্চ কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে প্রধানমন্ত্রীর দফতরে পাঠানো একটি নোটে বলা হয়েছিল, ২০০৮-এ স্পেকট্রাম বণ্টনে অনিয়মের জন্য তত্‍কালীন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম অনেকাংশে দায়ী।

টু-জি নোট বিতর্ক: পদত্যাগের ইচ্ছা প্রকাশ চিদম্বরমের, সোনিয়া-প্রণব বৈঠক

টু-জি স্পেকট্রাম দুর্নীতি নিয়ে অর্থমন্ত্রকের নোট, কংগ্রেসের অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন মাত্রা যোগ করল। হাইকম্যান্ডের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে ইস্তফার ইচ্ছা প্রকাশ করলেন পালানিয়াপ্পন চিদম্বরম। তা সম্ভবত ঘরে বাইরে প্রবল চাপের মুখের পড়েই।