বছর পেরিয়েও দগদগে পুড়ে যাওয়া ক্ষত

কেটে গেছে গোটা একটা বছর। অভিশপ্ত সেই দিন আজও কুরে কুরে খায় ঢাকুরিয়া আমরি হাসপাতালের মর্মান্তিক অগ্নিকান্ডে মৃত ৯৩ জনের পরিবারকে। অভিমানে, শোকে কথা বলার শক্তি হারিয়েছেন তাঁদের অনেকেই। কেউ চাইছেন কর্তৃপক্ষের শাস্তি। কেউবা কর্তৃপক্ষের দেওয়া ক্ষতিপূরণের চেক ফিরিয়ে দিয়েছেন হেলায়। কেমন আছেন তাঁরা? ২৪ ঘণ্টার বিশেষ প্রতিবেদন।

একবছরে ৮ লক্ষ কর্সংস্থান, ডানকুনিতে দাবি মুখ্যমন্ত্রীর

রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত প্রকল্পের মধ্যে এই প্রথম কোনও প্রকল্পের উদ্বোধন হল সোমবার। এদিন ডানকুনি ডিজেল ইঞ্জিন যন্ত্রাংশ কারখানার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন রেলমন্ত্রী মুকুল রায়।