ক্লার্কদের হারাতে অনুশীলনে নতুনত্বের ছোঁয়া ধোনিদের

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কঠিন সিরিজের আগে বেঙ্গালুরুতে ধোনিদের তিন দিনের প্রস্তুতি শিবিরে নতুনত্বের ছোঁয়া। ইশান্ত,দিন্দাদের মত বোলারদের বিশেষ অ্যাগড বল দিয়ে অনুশীলন করান বোলিং কোচ। ভারতের পাটা পিচে পেসারদের সিম যাতে ঠিক থাকে,তাই এই বিশেষ বলে অনুশীলন। বেঙ্গালুরুতে সচিন,কোহলিদের মুখোশ পরে অনুশীলনে দেখে অবাক হয়েছিলেন অনেকেই। আদলে স্ট্যামিনা বাড়ানোর জন্যই ধোনিদের এই দাওয়াই দিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। অসিদের দলে পাঁচজন বাঁহাতি ব্যাটসম্যান রয়েছেন। যার মধ্যে চারজন সম্ভবত খেলবেন প্রথম একাদশে।