চিটফান্ড বিরোধী বিলে সই রাজ্যপালের

চিটফান্ড বিরোধী নতুন বিলে সই করলেন রাজ্যপাল এম কে নারায়ণ। রবিবার দিল্লি বিমানবন্দরে গিয়ে  বিলে রাজ্যপালের সই করিয়ে আনেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। তাঁর সঙ্গে বিমানবন্দরে হাজির ছিলেন মুখ্যসচিব ও অর্থসচিব। আগামিকালই এই বিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে পাঠানো হবে বলে জানিয়েছেন অমিত মিত্র। খুব শিগগিরি যাতে বিলে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের অনুমোদন পাওয়া যায় সেজন্য সরকার সবরকম চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। 

প্রেসিডেন্সিতে হামলাকারীদের ক্রিমিনাল বললেন রাজ্যপাল

প্রেসিডেন্সিতে যাঁরা হামলা চালিয়েছে তাদের ক্রিমিনাল হিসেবেই গণ্য করা উচিত। রাজ্য সরকারের অস্বস্তি আরও বাড়িয়ে বৃহস্পতিবার এই মন্তব্য করেন রাজ্যপাল এম কে নারায়ণন।

মুখ্যমন্ত্রীর কোর্টেই বল ঠেললেন রাজ্যপাল

ফিরহাদ হাকিমের অপসারণ নিয়ে মুখ্যমন্ত্রীর কোর্টেই বল ঠেললেন রাজ্যপাল এম কে নারায়ণন। সেইসঙ্গে, রাজ্য সরকারের ওপর চাপ আরও খানিকটা বাড়ালেন। পুর ও নগরোন্নয়ন মন্ত্রীকে সরানোর দাবি তুলেছেন বিরোধীরাও। ঘরে বাইরে প্রবল চাপের মুখে আপাতত ফিরহাদ হাকিমের কিছুটা ডানা ছাঁটার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস। তবে, মন্ত্রিত্ব থেকে তাঁকে সরানোর কোনও পরিকল্পনা যে দলের নেই পার্থ চট্টোপাধ্যায়ের সাংবাদিক সম্মেলনেই তা স্পষ্ট।

`আমি খুশি`, সুব্রতকে কটাক্ষ রাজ্যপালের

ফের রাজ্য সরকারের বিরুদ্ধে মুখ খুললেন রাজ্যপাল এম কে নারায়ণন। তাঁকে নজরে রাখা হচ্ছে। তাই তিনি নিরাপদে আছেন, বলে আনন্দ প্রকাশ করেন রাজ্যপাল। এবং নিজেকে `ভাগ্যবান` বলেও মন্তব্য করেছেন তিনি। ভাঙড়ের ঘটনার পর রাজ্যে `গুন্ডাগিরি` চলছে বলে সমালোচনা করেছিলেন রাজ্যপাল। তাঁর এই মন্তব্যের পর...