ঐশ্বর্য, অভিজ্ঞান হেফাজত, শিশুকল্যাণের দ্বারস্থ মা
নতুন বিতর্ক দেখা দিল ঐশ্বর্য, অভিজ্ঞানের হেফাজত নিয়ে। নরওয়ে থেকে ফেরার পর কুলটিতে পৈতৃক বাড়িতে থাকত তারা। মা সাগরিকা চক্রবর্তীর সঙ্গে থাকতে দেওয়া হয়নি তাঁদের। সাগরিকা এখন অভিযোগ এনেছেন, কুলটির বাড়িতে ঠিক মতো দেখাশোনা হচ্ছে না তার সন্তানদের। এই অভিযোগে শিশু কল্যান কমিটির দ্বারস্থ হয়েছেন সাগরিকা। শিশু কল্যান কমিটি নির্দেশ দিয়েছে মায়ের কাছেই থাকা উচিত ছোট্ট অভিজ্ঞান, ঐশ্বর্যর।