গান বেঁধে ফের গণ আন্দোলনে নামতে প্রস্তুত কবীর সুমন

তিনি গানওয়ালা বটে, কিন্তু আসলে তিনি গণ আন্দোলনের কর্মী। একদা গণ আন্দোলনে যোগ দিয়ে হেঁটেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। প্রয়োজনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের সামিল হবেন গণ আন্দোলনে। নিজের গানের সংকলনের অষ্টম খণ্ড প্রকাশের আগে এভাবেই প্রতিক্রিয়া জানালেন কবীর সুমন। এবছর বইমেলায় প্রকাশিত হচ্ছে সুমনের গানের নতুন সংকলন।

তৃণমূলের আন্দোলনে ছিল মাওবাদীরাও, স্বীকারোক্তি সুমনের

ফের বিস্ফোরক কবীর সুমন। পরিবর্তনের আন্দোলনে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে কারা ছিলেন তা নিয়ে এই প্রথম মুখ খুললেন তিনি। ২৪ ঘন্টাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে জানালেন অনেক চাঞ্চল্যকর তথ্য। কী বললেন কবীর সুমন?  মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতায় আসার লড়াইয়ে তৃণমূলের সঙ্গে ছিল মাওবাদীরাও। অকপট স্বীকারোক্তি তৃণমূল সাংসদ কবীর সুমনের।

দত্ত vs গানওয়ালা

অভিমান জমা হচ্ছিল এবছরের জাতীয় পুরস্কারের সময় থেকেই। এবারে আর চেপে রাখতে পারলেন না কবীর সুমন। অঞ্জন দত্তর বিরুদ্ধে যাবতীয় ক্ষোভ উগরে দিলেন তিনি। এমনকী একই মঞ্চে মুখোমুখি হওয়ার ওপেন চ্যালেঞ্জও ছুঁড়ে দিয়েছেন গানওয়ালা।

আসানসোল গণধর্ষণকাণ্ডে সরব কবীর সুমন

আসানসোল গণধর্ষণকাণ্ডের প্রেক্ষিতে সরব হলেন তৃণমূল সাংসদ কবীর সুমন। প্রশাসক হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। নানা সময়ে শাসকদলের একাংশের নেতাদের মন্তব্যে দুষ্কৃতীরা উত্‍সাহ পাচ্ছে বলেও অভিযোগ করেছেন কবীর সুমন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সমাজে নিয়ন্ত্রণহীনতা চলছে শাসকদলের একাংশের মন্তব্যে দুষ্কৃতীরা বেপরোয়া হয়ে উঠেছে।