শাশ্বত, রাইমার এগারো অবতার

দশঅবতার ছবিতে দশটি বিভিন্ন লুকে দেখা গিয়েছিল কমল হাসানকে। শিবাজি, দ্য বস ছবিতে একাধিক রূপে দেখা গিয়েছিল রজনীকান্তকে। এবারে সেই জুতোয় পা গলাতে চলেছেন টলিউডের অলরাউন্ডার শাশ্বত চ্যাটার্জি। সঙ্গে রয়েছেন রাইমাও।

মালয়েশিয়ায় মুক্ত বিশ্বরূপম

তামিলনাড়ুর পর বিশ্বরূপমের ওপর নিষেধাজ্ঞা উঠে গেল মালয়েশিয়াতেও।

বিশ্বরূপম জায়গা পেল ১০০ কোটির শিবিরে

তামিলনাড়ুতে মুক্তির মাত্র ৪ দিনের মাথায় ১০০ কোটির শিবিরে জায়গা করে নিল কমল হাসানের বিতর্কিত ছবি বিশ্বরূপম। টুইটারে ওমর ওরফে রাহুল বোস লিখেছেন, "বিশ্বরূপমই আমার জীবনের প্রথম ১০০ কোটির ছবি। পুরো টিমকে অভিনন্দন। এবং অবশ্যই বিশেষ করে মি. হাসানকে।

তামিলনাড়ুতে মুক্ত বিশ্বরূপম

আজ তামিলনাড়ুতে মুক্তি পাচ্ছে কমল হাসানের বহু বিতর্কিত ছবি বিশ্বরূপম। দু`সপ্তাহ ধরে চলা টালাবাহানার পর অবশেষে সাতটি সিন এডিট করে মুক্তি পাচ্ছে বিশ্বরূপম। ইতিমধ্যেই ভারতের অন্যান্য রাজ্যে বিশ্বরূপম হিন্দিতে মুক্তি পেয়েছে। তামিল নাড়ুতে মুক্তির এক দিন আগেই বুধবার নিজের বাড়িতে বিশ্বরূপম প্রদর্শন করেছেন তামিল তারকা রজনীকান্ত। তবে বিশ্বরূপম ঘিরে বিতর্ক ঘোরতর আকার নিলেও এর মধ্যেই ছবিটির সিকোয়েল বিশ্বরপম ২-এর শুটিং শুরু করে দিয়েছেন কমল হাসান।

বিশ্বরূপমে নিষেধাজ্ঞা উঠে গেল তামিলনাড়ুতে

বিশ্বরূপমের ওপর নিষেধাজ্ঞা উঠে গেল তামিলনাড়ুতে। খুব তাড়াতাড়ি ছবির মুক্তির নতুন দিন ঘোষণা করবেন অভিনেতা-পরিচালক-প্রযোজক কমল হাসান। শনিবার ৯টি মুসলিম সংগঠনের সঙ্গে আলোচনার পর কমল হাসান বলেন, "ছবি মুক্তির নতুন দিন খুব তাড়াতাড়ি ঘোষণা করব আমি।

বিশ্বরূপম বিতর্ক: সমস্যা সমাধানে আলোচনায় দুই পক্ষ

সারা ভারতে আজ মুক্তি পেল কমল হাসানের বিতর্কিত ছবি বিশ্বরূপম। অন্যদিকে বিক্ষুদ্ধ মুসলিম নেতাদের সঙ্গে খুব শিগগিরই আলোচনায় বসতে চলেছেন কমল হাসান। আলোচনায় তামিল নাড়ুর স্বরাষ্ট্র সচিব উপস্থিত থেকে মধ্যস্থতা করতে পারেন বলে জানা গিয়েছে। এই প্রসঙ্গে একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে কমল জানিয়েছেন, আমার মনে হয় না ছবির কোনও অংশ বাদ দিতে হবে। আমি আমার মুসলিম ভাইদের সঙ্গে এই বিষয়ে কথা বলব।

কর্ণাটকে মুক্তি পেল বিশ্বরূপম

অবশেষে কর্ণাটকে মুক্তি পেল কমল হাসানের বিতর্কিত ছবি বিশ্বরূপম। রাজ্য পুলিসের তরফ থেকে জানানো হয়েছে বিশ্বরূপমের প্রদর্শনের জন্য সবরকম নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হবে।