দীপিকা নয়, হৃতিকের সতী করিনা

হৃতিক শিব হলে সতী কে? করণ জোহরের আগামী শুদ্ধির ঘোষনার পর থেকেই চলছিল জল্পনা। অবশেষে সতীর ভূমিকায় অভিনয় করতে সম্মত হয়েছেন করিনা। আর এই ছবির হাত ধরেই দীর্ঘ ১০ বছর পর পর্দায় ফিরছেন হৃতিক-করিনা জুটি।

সানির কাছে হার সল্লুর

বলিউডে এসেছেন এখনও বছরও ঘোরেনি। এর মধ্যেই জনপ্রিয়তার নিরিখে বলিউডের প্রায় হেভিওয়েটদের পিছনে ফেলে দিলেন সানি লিওন। একটি জনপ্রিয় আন্তর্জাতিক মাসিক রেটিং অন্তত সেকথাই বলছে। এই মুহূর্তে সারা বিশ্বে সবথেকে জনপ্রিয় বলিউড তারকার নাম সানি লিওন।

সইফকে `বেগম বেবো` উপহার করিনার

নিজেকে বেগমে রূপান্তরিত করে স্বামী সইফ আলি খানকে উপহার দিয়েছেন করিনা। তাই ভ্যালেন্টাইনস ডে তে সইফের কাছ থেকে দারুন কিছু উপহার প্রত্যাশা করছেন বেবো। ভ্যালেন্টাইনস ডে-র এক সপ্তাহ আগে সেকথাই জানালেন উচ্ছ্বসিত করিনা।

এবার বিয়ে প্রিয়াঙ্কার?

করিনা, বিদ্যার বিয়ের পর বি-টাউনের মাথাব্যাথা এখন প্রিয়াঙ্কার বিয়ে নিয়ে। যদিও এই বিষয়ে প্রিয়াঙ্কার বিশেষ মাথাব্যথা নেই। তবে প্রিয়াঙ্কার মামার বাড়ির তরফে নাকি তাঁর জন্য পাত্র পছন্দ করা হয়েছে।

করিনার সঙ্গে অভিনয়ে মজা নেই: সইফ

রিয়েল লাইফে সুপারহিট জুটি হলেও পর্দায় সইফ-করিনার রসায়ন সেভাবে জমেনি কোনও দিন। তাই পর্দায় জুটি বাঁধার থেকে এবার বিরত থাকার সিদ্ধান্ত নিলেন সইফিনা। সইফ জানিয়ে দিয়েছেন করিনার সঙ্গে আর অভিনয় করতে চান না তিনি।

বেবো মুন্নি হুই...

বছরটা শুরু থেকে সেভাবে ভাল কাটেনি বেবোর। অনেক খাটাখাটনি করেও বক্সঅফিসে সেভাবে মাথাচাড়া দিয়ে উঠতে পারেনি `হিরোইন`। তবে বিয়ের পর থেকে এবার মনে হয় সময়টা ভালই কাটবে করিনার। এমাসেই মুক্তি পাচ্ছে `তালাশ`। জমিয়ে নেচেছেন `দাবাং টু`-র আইটেম নম্বরেও। সেই আইটেম নম্বর নিয়েই মুখ খুললেন করিনা।

এক্সপেরিয়েন্সড হাবি অন ডিমান্ড

এখনও সইফ-করিনার বিয়ের হ্যাং কাটিয়ে উঠতে পারেনি বলিউড। তার মধ্যেই কাউন্টডাউন শুরু হয়ে গেছে বিদ্যার বিয়ের। একজন বিয়ে করেছেন নবাব পুত্রকে। অন্যজন উচ্চপদস্থ মিডিয়া পার্সনকে। একজন শাশুড়ির শারারায় মাল্যাদান করেছেন, তো অন্যজন গাঁটছড়া বাঁধবেন ট্রাডিশনাল মাদ্রাজি সিল্কে।

নবাবী সম্পত্তির মূল্য ৭৫০ কোটি?

বিয়ে করেছেন সদ্য। জীবনের মধুচন্দ্রিমার বছর সবে শুরু হয়েছে। স্বাভাবিক ভাবেই সইফ আলি খানের বাস এখন সপ্তম স্বর্গে। বেজায় খুশি করিনাও। তারমধ্যেই সম্প্রতি আবার জানতে পেরেছেন বিপুল সম্পত্তির মালিকানা পেতে চলেছেন সইফ!

তারকাখচিত নিকাহ সইফিনার

গতকাল দুপুর পর্যন্ত শোনা যাচ্ছিল ধর্মান্তরিত হচ্ছেন না তিনি। কিন্তু বিকেল গড়াতেই বদলে গেল বছরের সবথেকে আলোচিত বিয়ের রং। মুম্বইয়ের বিলাসবহুল তাজ প্যালেস হোটেলে মহাসমারোহে নিকাহ হয়ে গেল সইফ-করিনার।