বিজেপির বিক্ষোভের পাল্টা প্রতিবাদে কংগ্রেস

দুর্নীতির অভিযোগ তুলে বিজেপির বিরুদ্ধে এবার পাল্টা পথে নামল কংগ্রেস। কর্ণাটক সহ একাধিক রাজ্যে বিজেপির দুর্নীতি, সংসদে খাদ্য সুরক্ষা বিলে বিজেপির বিরোধিতা সমেত একাধিক ইস্যুতে আজ দিল্লিতে বিজেপি সদর দফতরের সামনে বিক্ষোভ দেখান যুব কংগ্রেস সমর্থকরা। পুলিস জল কামান ব্যবহার করে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়।

দাম বাড়ছে ডিজেলের

ফের দাম বাড়ল ডিজেলের। লিটারে দাম বাড়ছে এক টাকা। শুক্রবার মধ্যরাত থেকেই নতুন দাম কার্যকর হবে। কলকাতায় ডিজেলের নতুন দাম হবে ৫৩ টাকা ৯৩ পয়সা প্রতি লিটার।

কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়াই

সব জল্পনার অবসান ঘটিয়ে কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রী নির্বাচিত হলেন কে সিদ্ধারামাইয়া। শুক্রবার গোপন ভোটের মাধ্যমে সিদ্ধারামাইয়াকে মুখ্যমন্ত্রী নির্বাচন করল কংগ্রেসের পরিষদীও দল। আগামী সোমবার শপথ নেবেন তিনি।

কাল ভোটগণনা কর্ণাটকে

প্রায় এক দশক পর কি এবারে জোট রাজনীতির অস্থিরতার হাত থেকে মুক্তি পেতে চলেছে কর্ণাটক? কাল বিধানসভা নির্বাচনের ভোট গণনার আগে অন্তত সেটাই মনে করছে সেখানকার কংগ্রেস শিবির। দুহাজার চারের পর ফের দক্ষিণী ওই রাজ্যের মসনদে ফেরা নিয়ে আশাবাদী কংগ্রেস। যদিও কংগ্রেসের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনার কথা বললেও টান টান লড়াইয়েই ইঙ্গিত দিয়েছে বিভিন্ন বুথ ফেরত সমীক্ষা।

কর্ণাটক হাতছাড়া হচ্ছে বিজেপির, বলছে বুথ ফেরত সমীক্ষা

বিজেপির হাতছাড়া হতে চলেছে কর্ণাটক। দু-দশক পর ফের দক্ষিণের এই রাজ্য আসতে চলেছে কংগ্রেসের হাতে। রবিবার কর্ণাটকে ভোটের পর বিভিন্ন বুথ ফেরত সমীক্ষা থেকে এই ছবিই উঠে আসছে। একদিকে কোটি কোটি টাকার খনি-দুর্নীতি বিতর্ক, অন্যদিকে দলে গোষ্ঠীকোন্দলের জেরে পাঁচ বছরে তিন বার মুখ্যমন্ত্রী বদলের ফল বিজেপিকে ভুগতে হবেই বলে মত রাজনৈতিক মহলের।কেন্দ্রে একাধিক দুর্নীতি-কেলেঙ্কারির দায়ে জর্জরিত কংগ্রেসের জন্য সুখবর আনল কর্ণাটকে ভোট পরবর্তী সমীক্ষা। সংখ্যাগরিষ্ঠতা নিয়েই বিজেপিকে সরিয়ে এখানে কংগ্রেস ক্ষমতা দখল করতে চলেছে বলে বিভিন্ন বুথ ফেরত সমীক্ষা রিপোর্টে খবর।

শেষ আটের শুরুতে সন্তোষের জয় বাংলার

সন্তোষ ট্রফির কোয়ার্টার ফাইনাল গ্রুপের প্রথম ম্যাচেই জয় পেল বাংলা। কুইলনে কর্ণাটককে ১-০ গোলে হারিয়ে দিলেন মনোরঞ্জন ভট্টাচার্যের ছেলেরা। গ্রুপ লিগে বাংলাকে পরিচিত ছন্দে খেলতে দেখা যায়নি। শনিবার অবশ্য শক্তিশালী কর্ণাটকের বিরুদ্ধে মেজাজে পাওয়া যায় বাংলা দলকে। চোটের জন্য এদিন দলে ছিলেন না অধিনায়ক দীপেন্দু বিশ্বাস। তা সত্বেও বাংলার জয় আটকায়নি।

কর্ণাটকে মুক্তি পেল বিশ্বরূপম

অবশেষে কর্ণাটকে মুক্তি পেল কমল হাসানের বিতর্কিত ছবি বিশ্বরূপম। রাজ্য পুলিসের তরফ থেকে জানানো হয়েছে বিশ্বরূপমের প্রদর্শনের জন্য সবরকম নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হবে।