কর দফতরের বিরুদ্ধে মামলা সৌরভের

পরিষেবা কর দফতরের বিরুদ্ধে মামলা করলেন সৌরভ গাঙ্গুলি। সৌরভকে ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত তিন কোটি টাকা পরিষেবা কর ধার্য করে পরিষেবা কর দফতর। সৌরভের আইনজীবী অমিতাভ মিত্র জানিয়েছেন, অনৈতিকভাবে এই টাকা দাবি করেছে পরিষেবা কর দফতর। ২০০৬ - ১০ সাল পর্যন্ত ভারতীয় দল ও নাইট রাইডার্সে খেলার সময় বিজ্ঞাপনের প্রচার সংক্রান্ত বিষয়ে এই কর দাবি করেছে পরিষেবা কর দফতর।

আয়কর দফতরের তলব গড়কড়িকে

বিজেপি সভাপতি নিতীন গড়করির নামে শমন জারি করল আয়কর দফতর। গড়করিকে একুশে জানুয়ারির মধ্যে ব্যক্তিগতভাবে নাগপুরের আয়কর দফতরের সামনে উপস্থিত হতে বলা হয়েছে। বিজেপি সভাপতি এবং তার ঘনিষ্ঠ বেশ কিছু সংস্থার বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগের তদন্ত করছে আয়কর দফতর।