সারদা কাণ্ডে জড়িত কলকাতা পুরসভা! অভিযোগে উত্তাল অধিবেশন

সারদা কাণ্ডে যুক্ত কলকাতা পুরসভা। এই অভিযোগে আজ উত্তাল হল পুরসভার অধিবেশন। অভিযোগ, মাত্র দুহাজার বর্গফুট এলাকায় সারদা গোষ্ঠীর তেতাল্লিশটি সংস্থাকে ট্রেড লাইসেন্স দিয়েছে কলকাতা পুরসভা। সবকটি লাইসেন্সেরই মালিক সুদীপ্ত সেন।

প্রমোটার আশ্রিত দুষ্কৃতীদের তাণ্ডবের মুখে পুর ইঞ্জিনিয়াররা

বেআইনি নির্মাণ ভাঙতে গিয়ে প্রোমোটার-আশ্রিত দুষ্কৃতীদের হামলার মুখে পড়তে হল পুর ইঞ্জিনিয়ারদের। হামলা চালানো হল বরো অফিসেও। এ ঘটনা ঘটেছে কলকাতা পুরসভার ১০ নম্বর ওয়ার্ডে। ঘটনার জেরে রীতিমতো আতঙ্কিত পুর ইঞ্জিনিয়াররা। এক মাস আগেই মহাকরণে বৈঠক ডেকে পুর এলাকায় বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ দিয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। তারপরেও পুর আধিকারিকদের ওপর এ ধরনের হামলার ঘটনায় অভিযোগ উঠেছে প্রশাসনিক নিষ্ক্রিয়তার। শাসকদলের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন এলাকার বাসিন্দারা।  

পঞ্চায়েত, ধনেখালি, কলকাতা পুরসভা: হাইকোর্টে `ত্রিশূল বিদ্ধ` রাজ্য

আদালতে আজ তিন তিনটে ধাক্কা খেল রাজ্য সরকার। তিনটে ভিন্ন বিষয়ে আদালত যা রায় দিল তাতে সরকার কোণঠাসা হয়ে পড়ল। প্রতি ক্ষেত্রেই আদালত যা রায় দিল তাতে রাজ্যের হার হল। অনেকেই বলছেন, আজ আদালতে ত্রিশূল বিদ্ধ হল রাজ্য সরকার।

ফেরার মুন্না, খালি বরো চেয়ারম্যানের পদ, বিপাকে সাধারণ মানুষ

গার্ডেনরিচকাণ্ডে অন্যতম অভিযুক্ত কলকাতা পুরসভার ১৫ নম্বর বরোর চেয়ারম্যান মহম্মদ ইকবাল ওরফে মুন্না  ফেরার  চোদ্দই ফেব্রুয়ারি থেকে। তেরোই ফেব্রুয়ারি বরো এলাকায় উদ্বোধন হওয়ার কথা ছিল একটি স্বাস্থ্যকেন্দ্রের। মন্ত্রী ফিরহাদ হাকিমের উদ্বোধন করার কথা ছিল ওই হাসপাতালের। কিন্তু এসআই খুনের ঘটনার পর খোলেনি ওই হাসপাতাল। স্থানীয় মানুষের অভিযোগ, বরো চেয়ারম্যান উধাও হওয়ায় আটকে রয়েছে ওই অঞ্চলে পুরসভার কাজকর্ম। অন্য কাউকে বরো চেয়ারম্যান করার উদ্যোগও দেখাচ্ছে না পুরসভা। পরিস্থিতি নিয়ে ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা।

কলকাতা পুরসভার মেয়র পরিষদে ৩ নতুন মুখ

বাড়তে চলেছে কলকাতা পুরসভায় মেয়র পারিষদের সংখ্যা। নতুন মেয়র পারিষদ হচ্ছেন সুশান্ত ঘোষ, স্বপন সমাদ্দার ও মিতালি ব্যানার্জি। এখনও দফতর ঠিক না হলেও, আগামিকালই শপথ নেবেন এঁরা।

প্রাক্তন মেয়র কমল বসু প্রয়াত

প্রয়াত হলেন কলকাতার প্রাক্তন মেয়র কমলকুমার বসু। আজ সকালে কলকাতার এক নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৪। গত ১০ জানুয়ারি হাসপাতালে ভর্তি করা হয় প্রাক্তন মেয়রকে। সেরিব্রো ভাসকুলার নিউমোনিয়া সেপ্টিসেমিয়ায় আক্রান্ত হয়েছিলেন তিনি। কোমায় চলে গিয়েছিলেন তিনি।

পার্কিং ও হকার সমস্যা মেটানোর দাবিতে প্রতিবাদে নিউ মার্কেট

পার্কিংয়ের যথাযথ ব্যবস্থা নেই। রাস্তা দখল করে বসে থাকেন হকাররা। ক্ষতি হচ্ছে ব্যবসার। অথচ ব্যবস্থা নিচ্ছে না পুরসভা। এই অভিযোগসহ মোট পাঁচদফা দাবিতে শুক্রবার নিউ মার্কেট এলাকায় দু`ঘণ্টার প্রতীকী ধর্মঘট ও অবস্থান বিক্ষোভ করল জয়েন্ট ট্রেডার্স ফোরাম।  ধর্মঘটে যোগ দেন ছ`টি মার্কেটের সদস্যরা। এ বিষয়ে পুরসভার নিষ্ক্রিয়তা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা।

ডিসেম্বরে কলকাতায় এসে ত্রিফলা দুর্নীতির তদন্ত করবে ক্যাগ

ত্রিফলা দুর্নীতির অভিযোগে ইতিমধ্যেই বিরোধীদের সাঁড়াশি আক্রমণের মুখে তৃণমূল পরিচালিত কলকাতা পুরসভা। এই পরিস্থিতিতে ত্রিফলা আলোর বরাত নিয়ে ইন্টারনাল অডিটেও দুর্নীতির তথ্য উঠে আসায় বেশ কিছুটা অস্বস্তিতে পুরসভা। পাশাপাশি অস্বস্তি বাড়িয়েছে ক্যাগের  সিদ্ধান্তও।  ক্যাগের দাবি, প্রয়োজনীয় নথিপত্র না মেলায় ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে পুরসভায় এসে তদন্তের কাজ করবে। অন্যদিকে কলকাতা পুরসভার মেয়র শোভন চট্টোপাধ্যায়ের দাবি, ত্রিফলা আলো নিয়ে কোনও দুর্নীতিই হয়নি।

ত্রিফলা নিয়ে ধুন্ধুমার পুরসভায়

ত্রিফলা দুর্নীতিতে সিবিআই তদন্তের দাবিকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল কলকাতা পুরসভা। পুলিসের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ এনেছেন যুব কংগ্রেস কর্মীরা। তাঁদের ১৫০ জন কর্মীকে গ্রেফতার করা হয়। দুর্নীতি আর জনবিরোধী নীতির প্রসঙ্গ টেনে, যুব কংগ্রেসের বিক্ষোভকে পাল্টা কটাক্ষ করেছেন মেয়র শোভন চট্টোপাধ্যায়।