লালবাতির বাড়াবাড়ি রুখতে নির্দেশিকা হাইকোর্টের

অনুমতি ছাড়াই গাড়িতে লালবাতির ব্যবহারে ভারতীয় দন্ডবিধির ৪১৯ নম্বর ধারায় মামলা করা যাবে। তিনবছর পর্যন্ত সাজাও হতে পারে অভিযুক্তের। আজ এই মর্মে এক নির্দেশিকা জারি করেছে কলকাতা হাইকোর্ট। উচ্চপদস্থ আধিকারিকদের অবৈধভাবে লালবাতি ব্যবহারের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া যাবে। এরজন্য পুলিসের কোনওরকম অনুমতি লাগবে না বলেও জানিয়েছে আদালত।   

পুলিস হেফাজতেই মৃত্যু, মেনে নিলেন সরকারি আইনজীবী

পুলিস হেফাজতেই যে সুদীপ্ত গুপ্তের মৃত্যু হয়েছে আদালতে দাঁড়িয়ে একথা স্বীকার করে নিলেন সরকারি আইনজীবী। তবে একে খুন বলে মানতে নারাজ রাজ্য। সরকারি আইনজীবীর দাবি এটি নিছকই দুর্ঘটনা।

সারদা কেলেঙ্কারিতে সিবিআই, মামলা আজ হাইকোর্টে

আজ সারদা কেলেঙ্কারির সিবিআই তদন্ত সংক্রান্ত মামলাটি কলকাতা হাইকোর্টে উঠতে চলেছে। গত ঊনিশ দিনে সারদাকাণ্ডের তদন্ত কতদূর এগিয়েছে, আজই তা আদালতকে জানাবে রাজ্য।

পঞ্চায়েত মামলার রায় নিয়ে সরকারের সমলোচনায় বিমান

প্রশাসন কীভাবে পরিচালনা করতে হয়, রাজ্য সরকার তা জানেই না। পঞ্চায়েত মামলার রায়ের প্রেক্ষিতে আজ এভাবেই রাজ্য সরকারের সমালোচনা করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। পশ্চিমবঙ্গের গ্রামীণ এলাকার উন্নয়নের স্বার্থে হাইকোর্টের নির্দেশ মেনে সরকারের অবিলম্বে নির্বাচনে যাওয়া উচিত বলে মত দিয়েছেন তিনি।

পঞ্চায়েত জট কাটাতে আদলতের রায় ১০ তারিখ

অবশেষে পঞ্চায়েত নির্বাচন নিয়ে জটিলতা কাটতে চলেছে। আগামী ১০ মে, শুক্রবার এই মামলার রায় ঘোষণা করবে কলকাতা হাইকোর্ট। তবে, ওইদিন পুরো রায়ের বদলে রায়ের কার্যকরী অংশটুকু জানা যাবে। অর্থাৎ সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনার জন্য রায়ের যে অংশ প্রয়োজন শুক্রবার সেটাই জানাবেন বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার।

ধনেখালি কাণ্ডে সিআইডি তদন্তে খুশি নয় আদালত

ফের কলকাতা হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার। ধনেখালিতে পুলিস লকআপে তৃণমূল কর্মী মৃত্যুর ঘটনায় সিআইডি তদন্তে তীব্র অসন্তোষ প্রকাশ করল হাইকোর্ট। তদন্তে নাক গলানোর অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল বিধায়ক অসীমা পাত্রের বিরুদ্ধেও। বিধায়ক যে তদন্তে নাক গলায়, সেই তদন্ত কি ভাবে নিরপেক্ষ থাকে? রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের কাছে সে প্রশ্নের জবাবও জানতে চেয়েছে হাইকোর্ট। সোমবার এই মামলার পরবর্তী শুনানি। সে দিন এই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ সংক্রান্ত রায় দিতে পারে আদালত।  

সারদা কাণ্ডে সিবিআই তদন্ত, শুনানি ১৪ মে

সারদা কাণ্ডে সিবিআই তদন্তের শুনানি পিছিয়ে গেল ১৪ মে পর্যন্ত। কলকাতা হাইকোর্টের  প্রধান বিচারপতি অরুণ মিশ্র ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে আজ রায় ঘোষণার কথা ছিল। আদালতের তরফে জানানো হয়েছে সারদা চিটফান্ড প্রতারণায় সিবিআই তদন্তের দাবিতে যে জনস্বার্থ মামলা দায়ের হয় সেখানে আবেদনকারীরা সারদা গ্রুপ অফ কোম্পানিজের নামে অভিযোগ দায়ের করেছে। 

সারদা কাণ্ড: রাজ্যকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ আদালতের

সারদা কাণ্ড আগেই গড়িয়ে ছিল আদালতে। সারদা চিটফান্ড দুর্নীতি নিয়ে কলকাতা হাইকোর্টে দুটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়। আজ শুনানি শুরু হতে ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিচারপতি। আজ আদালতের তরফে ২ মের মধ্যে রাজ্য সরকারকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

পঞ্চায়েত ভোটে নতুন জটিলতা

পঞ্চায়েত ভোটের জন্য সিএপিএফ বাহিনী চেয়ে আগেই কমিশনকে চিঠি লিখেছিলেন রাজ্য পুলিসের ডিজি। সিএপিএফ মানে সেন্ট্রাল আর্মড পুলিস ফোর্স। অথচ রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানতেন, সিএপিএফ মানে ক্যালকাটা আর্মড পুলিস ফোর্স। আদালতকেও সে কথা জানিয়েছিলেন তিনি। আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের গেজেট উদ্ধৃত করে কমিশনের আইনজীবী অ্যাডভোকেট জেনারেলের সেই ভুল ধরিয়ে দেন। ফলে প্রশ্ন উঠছে, জানুয়ারি মাসের গোড়ায় ভোটের জন্য কেন্দ্রীয় বাহিনী চেয়ে পরে কেন উল্টোপথে হাঁটল রাজ্য সরকার।