ধর্ষণ মমলার দ্রুত নিষ্পত্তিতে উদ্যোগী হাইকোর্ট
দিল্লির ঘটনার পর নারী নির্যাতনের মামলার দ্রুত নিস্পত্তির দাবি উঠেছিল দেশ জুড়ে। তার পরেও পরিস্থিতির খুব একটা বদল ঘটেনি। একই চিত্র এ রাজ্যেও। তাই শেষ পর্যস্ত ধর্ষণ ও নারী নির্যাতনের মামলার দ্রুত নিষ্পত্তির জন্য উদ্যোগী হলেন খোদ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি অরুণ মিশ্র।