তথ্যের অধিকার আইনে সংশোধন খারিজ

তথ্যের অধিকার আইনে সংশোধন আনার প্রস্তাব খারিজ হয়ে গেল আজকের কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে। আগেই এই প্রস্তাব খারিজ করে দেন ইউপিএ চেয়ারপার্সেন সোনিয়া গান্ধী। এর পাশাপাশি রদবদলের পর এই প্রথম সব মন্ত্রীদের নিয়ে বৈঠকে দেশের আর্থিক পরিস্থিতির কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী মনমোহন সিং।

কেন্দ্রীয় মন্ত্রীসভায় মৌসম নূর, জল্পনা দ্বিতীয় প্রার্থী নিয়ে

রাজ্য কংগ্রেস থেকে দুজনকে কেন্দ্রীয় মন্ত্রী করার সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত করে ফেলেছে এআইসিসি নেতৃত্ব। যুব কংগ্রেসের কোটায় মৌসম নূর অনেকটাই এগিয়ে। দ্বিতীয় বিকল্পে রয়েছেন প্রদীপ ভট্টাচার্য এবং অধীর চৌধুরী।