এনআইএর তদন্তে নারাজ ইতালি

নাবিককাণ্ডের তদন্তভার জাতীয় তদন্তকারী সংস্থার(এনআইএ) হাতে তুলে দেওয়ার বিরধিতা করল ইতালি। সে দেশের প্রশাসনের উদ্বেগের কারণ ঠিক কোথায়? এনআইএ সামুদ্রিক জলদস্যুতা ও সন্ত্রাস দমনে পারদর্শী। এই ধরণের অপরাধের ক্ষেত্রে এন আই এর তদন্তে অনেক অপরাধীদের মৃত্যুদণ্ড দেওয়ার নজির রয়েছে।

ইতালীয় নাবিকদের বিচারে বিশেষ আদালত গঠন: সুপ্রিম কোর্ট

ভারতীয় মৎস্যজীবী হত্যায় অভিযুক্ত দুই ইতালীয় নাবিকের মামলা চালানোর জন্য বিশেষ আদালত গঠন করা হতে পারে বলে জানান সুপ্রিম কোর্ট। ইতালীয় নাবিকদের আর্জি প্রসঙ্গে শীর্ষ আদালত জানায় এই ঘটনায় কেরল পুলিসের আওতায় অভিযুক্তদের রেখে বিচার চালানোর কোনও এক্তিয়ার নেই।

সুতিই সেরা: কল্লোল দত্ত

এই পুজোয় যেদিকেই তাকান ব্রাইট কালারসের মেলা। তবে এতসব জমকালো রঙের মাঝেও অফ-হোয়াইট সুতির ট্রাডিশনাল শাড়িতেই এবার পুজোর ফ্যাশন দেখছেন ডিজাইনার কল্লোল দত্ত। রঙীন পাড়, রঙীন ব্লাউজের মাঝখানে সাদা শাড়িতে সনাতনী বঙ্গললনাদের সেই সাজেরই বৃত্তান্ত শোনালেন তিনি।