তৃণমূলকে তোলা না দেওয়ায় আক্রান্ত ঠিকাদার

দাবি মতো তোলা মেলেনি। সে জন্যই এক ঠিকাদারকে প্রচণ্ড মারধরের পর গুলি করে পালাল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে ক্যানিংয়ের রবীন্দ্রপল্লিতে। আহত ঠিকাদার সুমিত ঘোষকে কলকাতার ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোটা ঘটনায় অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।

মারমুখী মুখ্যমন্ত্রী বললেন, "এবার কি তাহলে প্রধানমন্ত্রীকে মারব"?

সারের দাম বাড়ানো নিয়ে কেন্দ্রের সমালোচনা করতে গিয়ে প্রধানমন্ত্রীকে নজিরবিহীন ভাবে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী। ক্যানিংয়ের সভায় তিনি বলেন, সারের দাম বাড়ানোর বিরোধিতা করে তিনি দশবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। এরপরই মুখ্যমন্ত্রীর প্রশ্ন, "তাহলে আর কী করব? তাহলে কি মারব?"রাজ্যের প্রাপ্র্য টাকা কেটে নিয়ে, নিজেদের প্রকল্পে ভর্তুকি দেয় কেন্দ্রীয় সরকার। পরে তা নিয়েই বড়াই করে। ক্যানিংয়ের একটি জনসভায় কাল এই অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে প্রধানমন্ত্রী মনমোহন সিং জয়পুরের চিন্তন বৈঠকে কেন্দ্রীয় প্রকল্প নিয়ে একটি অভিযোগ করেন। প্রধানমন্ত্রীর বক্তব্য ছিল, প্রচারের অভাবেই কেন্দ্রীয় প্রকল্পের বাহবা নিচ্ছে কিছু অকংগ্রেসি সরকার।

আজ ক্যানিংয়ে মুখ্যমন্ত্রী

আজ ক্যানিংয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেলা দু`টো নাগাদ ক্যানিং স্পোর্টস কম্পলেক্সের ময়দানে সভায় যোগ দেবেন তিনি। এখান থেকেই সুন্দরবন উপকূল পুলিস স্টেশন, জেলা শাসকের `ই` অফিসের উদ্বোধন করবেন তিনি।