দহি ভিন্ডি
পঞ্জাবি খাবার মানেই মশলাদার এই `মিথ`টা বোধহয় এবার ভাঙতে চলেছে। টক দই ও ঢ্যাঁড়োশের সোহাগে তৈরি দহি ভিন্ডি যেরকম সহজপাচ্য, সেরকমই হালকা। খুব কম তেলে রান্না হয় দহি ভিন্ডি। কলকাতার প্যাচপ্যাচে গরমে দুপুরবেলা ফুলকো আটার রুটি আর ঠান্ডা ঠান্ডা দই ভিন্ডি, সঙ্গে একটু আচার। নিমেষে ক্লান্তি উধাও। খেতেও যেরকম সুস্বাদু, ঠিক সেরকই রিফ্রেশিং।