গার্ডেনরিচকাণ্ডে চার্জশিট পেশ করল সিআইডি

গার্ডেনরিচকাণ্ডে পুলিসকর্মী খুনের মামলায় চার্জশিট জমা দিল সিআইডি। মোট ৯ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে সিআইডির গোয়েন্দারা। পুলিসকর্মী তাপস চৌধুরীর হত্যার ঘটনায় ১৫ নম্বর বরোর চ্যায়রম্যান মহম্মদ ইকবাল ওরফে মুন্নাকে মূল অভিযুক্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় খুনের মামলা সহ একাধিক মামলা দায়ের করা হয়েছে চার্জশিটে।

মুন্নার জেল হেফাজত

ফের জেল হেফাজতে গার্ডেনরিচকাণ্ডে অন্যতম অভিযুক্ত মহম্মদ ইকবাল ওরফে মুন্না। আগামী ১৩ মে পর্যন্ত মুন্নার জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন আলিপুর পুলিস কোর্টের বিচারক।

গার্ডেনরিচে নৌকাডুবি: উদ্ধার চারটি দেহ

গতকাল, বুধবার গার্ডেনরিচের রাজাবাগান ঘাটের কাছে নৌকাডুবির ঘটনায় আজ চারজন নিখোঁজের দেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে সাড়ে তিন বছরের আফরিন এবং তার মায়ের দেহ। উদ্ধার হয়েছে ৬৫ বছরের শঙ্কর মণ্ডলের দেহ। তিনজনই রাজাবাগান এলাকায়। উদ্ধার করা হয় নঈম নামে আরও এক ব্যক্তির দেহ।

মুন্নার ১৪, কাউয়ের ৩০ দিনের জেল হেফাজত

গার্ডেনরিচ কাণ্ডে অন্যতম অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর মহম্মদ ইকবাল ওরফে মুন্নার এপ্রিল জেল হেফাজতের নির্দেশ দিল আলিপুর আদালত। তেসরা এপ্রিল গার্ডেনরিচ কাণ্ডে অভিযুক্ত মহম্মদ ইকবাল অরফে মুন্নাকে ১৪ দিনের জেল হেফাজত দেয় আদালত। আগামিকাল কলকাতা পুরসভার পনেরো নম্বর বরোর চেয়ারম্যান পদে নির্বাচন। সে কারণেই প্রথমে মুন্নার প্যারোলের আবেদন করা হয় আইনজীবীর তরফে।পরে অবশ্য তা প্রত্যাহার করা হয়।

জেরার সময় মুন্নার সঙ্গে থাকবেন আইনজীবী

জেরার সময় নিজের এক আইনজীবীকে সঙ্গে রাখার অনুমতি পেলেন মহম্মদ ইকবাল ওরফে মুন্না। বৃহস্পতিবার আলিপুর সিজেএম আদালতে সওয়াল জবাবে সেই অনুমতি আদায় করে নিয়েছেন মুন্নার আইনজীবীরা। তাদের যুক্তির সামনে আদালতে কার্যত আত্মসমর্পণ করেন নবনিযুক্ত সরকারি আইনজীবী শ্যামাদাস গাঙ্গুলি। প্রশ্ন উঠছে, তবে কি জেনেবুঝেই বদল করা হয়েছে সরকারি কৌঁসুলি?

মুন্নার জামিনের বিরোধিতা, সরানো হল সরকারি আইনজীবীকে

গার্ডেনরিচ কাণ্ডের জেরে সরানো হল সরকারি আইনজীবীকে। গার্ডেনরিচে পুলিস খুনের ঘটনায় ধৃত মুন্ন ইকবালের জামিনের বিরোধিতা করায় সরানো হল তাঁকে। গত বৃহস্পতিবার বিহার থেকে গ্রেফতার করা হয় মুন্নাকে।

মুন্নাকে ফেরার হতে সাহায্য করেছিল পুলিসই, অভিযোগ সিআইডির

গার্ডেনরিচে দুষ্কৃতীর গুলিতে নিহত এস আই হত্যাকাণ্ডে অভিযুক্ত মহম্মদ ইকবালকে গ্রেফতারে দেরি হওয়ায়, কলকাতা পুলিসের একাংশের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আনল সিআইডি।

গার্ডেনরিচ কাণ্ডে ধাক্কা খেল সিআইডি

গার্ডেনরিচ কাণ্ডে ধাক্কা খেল সিআইডি। এঘটনায় চার অভিযুক্ত মহম্মদ মোক্তার, মহম্মদ মোস্তাক, ইবনে সউদ এবং শেখ সুভানের পুলিস হেফাজতের আর্জি খারিজ করে দিল আদালত। ১৮ মার্চ পর্যন্ত তাদের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। ইবনে সউদ ও সেখ সুভানকে প্রেসিডেন্সি জেলে এবং মোক্তার ও মহম্মদ মোস্তাককে আলিপুর জেলে পাঠানো হয়েছে।

এস আই খুনের অভিযুক্তদের পুলিস হেফাজতের আর্জি খারিজ

গার্ডেনরিচ কাণ্ডে ধাক্কা খেল সিআইডি। এই ঘটনায় চার অভিযুক্ত মহম্মদ মোক্তার, মহম্মদ মোস্তাক, ইবনে সউদ এবং শেখ সুভানের পুলিস হেফাজতের আর্জি খারিজ করে দিল আদালত। ১৮ মার্চ পর্যন্ত তাঁদের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। ইবনে সউদ ও সেখ সুভানকে প্রেসিডেন্সি জেলে এবং মোক্তার ও মহম্মদ মোস্তাককে আলিপুর জেলে পাঠানো হয়েছে।