সিপিআইএমের বিরুদ্ধে থানায় অভিযোগ, ফাঁসানো হচ্ছে বললেন নেতারা

মিথ্যে অভিযোগ এনে তৃণমূল কংগ্রেস সিপিআইএম নেতা, কর্মীদের ফাঁসানোর চেষ্টা করছে। অভিযোগে সরব হয়েছেন হুগলির গোঘাটের সিপিআএম নেতৃত্ব। তৃণমূলের কার্যালয়ে সিপিআইএমের পতাকা লাগানোকে ঘিরেই বিবাদের সূত্রপাত। প্রত্যক্ষদর্শীদের দাবি তৃণমূল কর্মীরাই তাদের কার্যালয়ে সিপিআইএমের পতাকা লাগিয়ে দিয়ে মিথ্যে অভিযোগ তুলছে সিপিআইএমের বিরুদ্ধে।

ইমামভাতা নিয়ে বেনিয়মের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে

ইমামভাতা নিয়ে বেনিয়মের অভিযোগ উঠল হুগলির গোঘাটে। অভিযোগ, ব্যক্তিগত প্রভাব খাটিয়ে এক তৃণমূল নেতা তাঁর বাবার নাম ইমামভাতা প্রাপকদের তালিকায় ঢুকিয়ে দিয়েছেন। অথচ ভাতা থেকে বঞ্চিত হয়েছেন প্রকৃত ইমাম। যদিও স্থানীয় বাসিন্দাদের এই অভিযোগ খারিজ করে দিয়েছেন ওই তৃণমূল নেতার পরিবারের সদস্যরা।   

গোঘাটে ফের সিপিআইএম কর্মী আক্রান্ত

ফের এক সিপিআইএম কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনাস্থল সেই হুগলির গোঘাট। কাঁটা গ্রামের পর এবার কৃষ্ণগঞ্জ গ্রাম।

তৃণমূল গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত গোঘাট

দলেরই এক গোষ্ঠীর বিরুদ্ধে জবর দখলের প্রতিবাদ করতে গিয়ে ঘরছাড়া তৃণমূল কংগ্রেসের অন্য গোষ্ঠীর লোকজন। এমনই অভিযোগ উঠেছে হুগলির গোঘাটের ভগবানপুর গ্রামে।