কেতুগ্রামে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে মৃত এক

রাজ্যজুড়ে সন্ত্রাসের মাঝে আরও এক ঘটনা। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে মৃত্যু হল একজনের। আহত হয়েছেন তিনজন। মৃতের নাম উত্তম মণ্ডল। আজ ঘটনাটি ঘটেছে বর্ধমানের কেতুগ্রামের রসুইগ্রামে। মাস চারেক আগে জব কার্ড নিয়ে দুপক্ষের সংঘর্ষের সূত্রপাত বলে অভিযোগ। আজ গাজন মেলা উপলক্ষে জমায়েত হয় তৃণমূলের দুই গোষ্ঠী।

মুকুলের সভার মাঝেই গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে

পঞ্চায়েত নির্বাচনের আগে, জেলায় জেলায় বেড়ে চলা দলের গোষ্ঠীদ্বন্দ্ব ঠেকাতে নির্দেশ দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু দলনেত্রীর নির্দেশে যে বিশেষ কাজ হয়নি মঙ্গলবার তা স্বচক্ষে দেখলেন মুকুল রায়। বাঁকুড়ার ইন্দাসে তাঁর সামনেই প্রকাশ্য সমাবেশে এক গোষ্ঠীর বিরুদ্ধে বিষোদগার করল অন্য গোষ্ঠী। মুকুল রায়ের অবশ্য দাবি বিশৃঙ্খলাকারীরা সিপিআইএমের মদতপুষ্ট।  

চেতলা ধর্ষণকাণ্ডের পিছনে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব?

চেতলা গণধর্ষণের জেরে এবার সামনে চলে এল তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের ঘটনা। যুযুধান যে দুপক্ষের বিবাদ এই ঘটনায় সামনে এসেছে, তাতে অভিযোগ উঠেছে ওই এলাকার বিধায়ক তথা রাজ্যের এক মন্ত্রীর ভাই এবং তৃণমূলের এক বিধায়ক তথা শ্রমিক সংগঠনের সঙ্গে যুক্ত এক নেতার নামও। গণধর্ষণকাণ্ডের তদন্তে নেমে এই বিষয়টিও খতিয়ে দেখছে পুলিস।

গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত বঙ্গীয় সাহিত্য পরিষত্‍

দুই গোষ্ঠীর বিবাদে উত্তপ্ত হয়ে উঠল বঙ্গীয় সাহিত্য পরিষত্‍। অভিযোগ উঠেছে রবিবার বার্ষিক সাধারণ সভায় কয়েকজন সদস্যকে ঢুকতে বাধা দেওয়া হয়। তাঁরা জোর করে সভায় ঢুকতে গেলে তাঁদের বাধা দেয় পরিষত্‍- এর কর্মচারীরা।

গোষ্ঠীদ্বন্দ্বের জেরে খুন তৃণমূল কর্মী

বাঁকুড়ায় গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এক তৃণমূল কর্মী খুন হয়েছেন। জয়পুর থানার বৈতল গ্রামে ঘটনাটি ঘটে। মৃতের নাম শেখ গোলাম। তাঁকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ।