লোকসভা ভোটে কংগ্রেসের নেতৃত্বে রাহুল, স্ট্র্যাটেজি আক্রমণ

জয়পুরে সহ সভাপতি পদে আনুষ্ঠানিক অভিষেক রাহুল গান্ধীর। আর জয়পুরের চিন্তন শিবির থেকেই কংগ্রেস হাইকমান্ড স্পষ্ট করে দিল ২০১৪ ভোটে রাহুল গান্ধীর নেতৃত্বে আক্রমণের পথেই হাঁটতে চলেছে তারা। জয়পুরেই আনুষ্ঠানিক অভিষেক হল রাহুল গান্ধীর।

রাহুলের গলায় আক্ষেপ আর আত্মসমালোচনা

আনুষ্ঠানিকভাবে দলের দ্বিতীয় নেতা হিসাবে নাম ঘোষিত হওয়ার পর রাহুল গান্ধীর গলায় ধরা পড়ল আক্ষেপ আর আত্মসমালোচনা। চিন্তন শিবিরের শেষদিনে রাহুলের বক্তৃতায় কখনও দলের শৃঙ্খলা ফেরানোর কথা শোনা গেল, কখনও আবার গান্ধীজির কথা।

সোনিয়ার চিন্তায় ২০১৪, মানলেন একতা হারাচ্ছে দল

কংগ্রেসের চিন্তন শিবিরে দলীয় কর্মীদের আত্মসমালোচনার পরামর্শ দিলেন সনিয়া গান্ধী। শুক্রবার জয়পুরের বিড়লা সভাঘরে আয়োজিত শিবিরে কংগ্রেস সভানেত্রী বলেন, "দলগত ভাবে কাজ না করার জন্য বহু সুযোগ নষ্ট করেছে কংগ্রেস।" সে কারণেই গুরুত্বপূর্ণ রাজ্যগুলিতে ক্ষমতায় আসতে পারেনি তাঁরা। যে সব রাজ্যে কংগ্রেস ক্ষমতায় নেই, সেই সব জায়গায় শক্তি বাড়ানোর জন্য দলীয় কর্মীদের এককাট্টা হয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন সনিয়া গান্ধী। তাঁর বক্তব্য, দেশের মানুষের চাহিদা বাড়ছে। গভীর উপলব্ধি দিয়ে দলকে তা বুঝতে হবে।