বিক্ষোভের মুখে রানিগঞ্জ পুরসভার চেয়ারম্যান

রানিগঞ্জ পুরসভার চেয়ারম্যানকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূলকর্মী সমর্থকেরা। বৃহস্পতিবার সকালে পুরসভার সামনেই চেয়ারম্যান অনুপ মিত্রকে ঘিরে ধরে শুরু হয়েছে বিক্ষোভ। প্রায় তিনঘণ্টা ধরে বিক্ষোভ চলছে। ঘটনাস্থলে  পৌঁছলেও বিক্ষোভকারীদের হঠাতে পুলিস  কোনও  ব্যবস্থা নেয়নি বলেই অভিযোগ।

সুদীপ্তর বাড়িতে বিমান বসু

পুলিস হেফাজতে সুদীপ্ত গুপ্তের মৃত্যুর ঘটনা থেকে দৃষ্টি ফেরাতে একের পর এক ঘটনা ঘটানো হচ্ছে প্রশাসনের সহযোগিতায়। এমনটাই মনে করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। 

রাজ্যে তৃণমূলের পাল্টা হিংসার নিন্দা বামফ্রন্টের

দিল্লিতে রাজ্যের অর্থমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে ঘিরে বিক্ষোভ প্রদর্শনের পাল্টা হিসাবে জেলায় জেলায় সিপিআইএমের কার্যালয়ে হামলা চলছে বলে আরও একবার অভিযোগ করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। বুধবার সাংবাদিক বৈঠক করে তিনি বলেন,`শুধু কোচবিহারেই ১০৫টি বামপন্থী কার্যালয়ে আক্রমণ চালানো হয়েছে। রাজ্যজুড়ে সংখ্যাটা প্রায় হাজার।"

পঞ্চায়েত ব্যবস্থা ভেঙে দিতেই রাজ্য জটিলতা সৃষ্টি করছে, অভিযোগ বিমানের

পঞ্চায়েতি ব্যবস্থাকে নষ্ট করতেই নির্বাচন ঘিরে জটিলতা তৈরি করছে রাজ্য সরকার। রাজ্য সরকার এবং নির্বাচন কমিশনের নজিরবিহীন সংঘাতের প্রেক্ষিতে শুক্রবার এমনটাই অভিযোগ বামফ্রন্ট চেয়ারম্যানের। পাশাপাশি বিমান বসুর দাবি, সুষ্ঠু নির্বাচনের জন্য কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন কিনা তা  ঠিক করার এক্তিয়ার একমাত্র নির্বাচন কমিশনেরই।  

ফেরার মুন্না, খালি বরো চেয়ারম্যানের পদ, বিপাকে সাধারণ মানুষ

গার্ডেনরিচকাণ্ডে অন্যতম অভিযুক্ত কলকাতা পুরসভার ১৫ নম্বর বরোর চেয়ারম্যান মহম্মদ ইকবাল ওরফে মুন্না  ফেরার  চোদ্দই ফেব্রুয়ারি থেকে। তেরোই ফেব্রুয়ারি বরো এলাকায় উদ্বোধন হওয়ার কথা ছিল একটি স্বাস্থ্যকেন্দ্রের। মন্ত্রী ফিরহাদ হাকিমের উদ্বোধন করার কথা ছিল ওই হাসপাতালের। কিন্তু এসআই খুনের ঘটনার পর খোলেনি ওই হাসপাতাল। স্থানীয় মানুষের অভিযোগ, বরো চেয়ারম্যান উধাও হওয়ায় আটকে রয়েছে ওই অঞ্চলে পুরসভার কাজকর্ম। অন্য কাউকে বরো চেয়ারম্যান করার উদ্যোগও দেখাচ্ছে না পুরসভা। পরিস্থিতি নিয়ে ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা।

মুখ্যমন্ত্রীকে কটাক্ষ বিমানের

গোর্খাল্যান্ডের দাবিতে ফের অশান্ত পাহাড়। এই পরিস্থিতির জন্য মুখ্যমন্ত্রীকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।  মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বিমান বসু বলেন, "মুখ্যমন্ত্রী পাহাড় হাসছে দাবি করলেও পাহাড়বাসীর মধ্যে সত্যিই কতটা হাসি ফিরেছে তা নিয়ে প্রশ্ন আছে।"

রাজ্যসভার অন্দরেই চেয়ারম্যানকে কটাক্ষ মায়াবতীর

রাজ্যসভায় আলোচনা লাগাতার ভেস্তে যাওয়ায় ক্ষুব্ধ হন মায়াবতী। চেয়ারম্যানের সভা চালোনার পদ্ধতি নিয়ে প্রশ্ন করার রেওয়াজ নেই রাজ্যসভায়। কিন্তু সংসদের প্রথা ভেঙে চেয়ারম্যানের আচরণ নিয়ে প্রশ্ন তুলে চেয়ারম্যানকে অস্বস্তিতে ফেলে দেন বিএসপি নেত্রী।

অনাস্থায় `অপরিণত রাজনীতির` পরিচয় দিয়েছে তৃণমূল: বিমান

পঞ্চাশ জন সাংসদের সমর্থন জোগাড় করতে পারেনি তৃণমূল। কিন্তু তারপরও অনাস্থা প্রস্তাব এনে অপরিণত রাজনীতির পরিচয় দিয়েছে ইউপিএর প্রক্তন শরিক। আজ এই ভাষাতেই মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। তিনি জানান, অনাস্থার পথে না হাঁটলেও রাজ্য জুড়ে এফডিআই বিরোধী প্রচার অভিযান আরও জোরদার করবে বামফ্রন্ট।

নারী নির্যাতনের প্রতিবাদে সরব বামেরা

রাজ্যে একের পর এক মহিলাদের আক্রান্ত হওয়ার ঘটনার প্রতিবাদ জানিয়ে শনিবার রাস্তায় নামল বামেরা। বামেদের অভিযোগ, এক সময় অন্যান্য রাজ্যের তুলনায় এরাজ্যে মহিলারা অনেক বেশি নিরাপদ ছিলেন। কিন্তু গত দেড় বছরে নিরাপত্তা নিয়ে তাঁদের উদ্বেগ বেড়েছে। শনিবার রানি রাসমণী রোডে এক সমাবেশে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন, "মহিলাদের ওপর অত্যাচার বাড়ছে। "