ধর্মঘট বানচাল করতে মাইনে কাটার হুমকি

সরকারি কর্মীদের বেতন কাটা ও কর্মজীবনে ছেদের হুঁশিয়ারি। ব্যবসায়ীদের হুমকি। পরিবহণ সংগঠনগুলিকে টোপ। এগারোটি ট্রেড ইউনিয়নের ডাকা ২০ ও ২১ ফেব্রুয়ারির ধর্মঘট ব্যর্থ করতে ছল-বল-কৌশল, কোনও উপায়ই বাদ রাখছে না রাজ্য সরকার।