পাহাড়ে অনির্দিষ্ট কালের বন্‌ধ ডেকেও পিছু হঠল মোর্চা

পাহাড়ে অনির্দিষ্ট কালের বনধ ডেকেও পিছু হঠল গোর্খা জনমুক্তি মোর্চা। মিরিক থানার ওসির বদলির দাবিতে পাহাড়ে এই বনধের ডাক দেওয়া হয়েছিল। মিরিকে জিএনএলএফ সমর্থকদের সঙ্গে মোর্চার সংঘর্ষ থামাতে আজ লাঠিচার্জ করে পুলিস। তারপরেই মিরিক থানার ওসির বদলির দাবিতে সরব হয় মোর্চা নেতৃত্ব। ওসিকে বদলির জন্য সোমবার সন্ধে ছটা পর্যন্ত সময়সীমা দিয়ে অনির্দিষ্টকালের বনধ প্রত্যাহার করে নেওয়া হয়। 

পাহাড়ে সুমুখ সমরে জিএনএলএফ-মোর্চা

জিএনএলএফ এর প্রতিষ্ঠা বার্ষিকীতে সভা, পাল্টা সভায় সরগরম হয়ে উঠল পাহাড়। সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  সভা করে জিএনএলএফ। পাল্টা সভা করে গোর্খাজনমুক্তি মোর্চাও। দু`পক্ষের সভাতেই  নেতৃত্বের গলায় ছিল হুঁশিয়ারি। শিমূলবাড়ির সভায় মোর্চা  ছেড়ে প্রায় ৬০০ কর্মী জিএনএলএফে যোগ দেন। ফের পাহাড়ে সক্রিয় জিএনএলএফ। 

এখনই পাহাড়ে বনধ নয়, সিদ্ধান্ত মোর্চার

পাহাড়ে বনধ এবং বিক্ষোভের কর্মসূচি স্থগিত ঘোষণা করল গোর্খা জনমুক্তি মোর্চা। দিল্লি থেকে ফেরার পর আজই কার্সিয়াংয়ে বৈঠকে বসে মোর্চা নেতৃত্ব। সেখানেই বনধ স্থগিত রাখার সিদ্ধান্ত হয়।

মোর্চাকে পাহাড় শান্ত রাখার আর্জি শিন্ডের

পাহাড়ে শান্তি বজায় রাখতে মোর্চা নেতৃত্বকে পরামর্শ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডে। আজ মোর্চা নেতাদের সঙ্গে আলোচনায় একথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আজ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দীপা দাশমুন্সিকে সঙ্গে নিয়ে শিন্ডের সঙ্গে কথা বলেন মোর্চা নেতারা।

পাহাড়ে বনধের ডাক মোর্চার

গোর্খাল্যান্ডের দাবিতে ফের সুর চড়াল গোর্খা জনমুক্তি মোর্চা। পাহাড় স্তব্ধ করে দিতে আবারও বনধের ডাক।  মার্চের ১৪ , ১৫, ২১ ও ২২ তারিখ পাহাড়ের তিনটি মহকুমায় বনধ হবে বলে ঘোষণা করেছে গোর্খা জনমুক্তি মোর্চা।

লেপচা পর্ষদের বিরোধিতায় ১২ ঘণ্টার বনধের ডাক মোর্চার

রাজ্য সরকারের সঙ্গে গোর্খা জনমুক্তি মোর্চার সংঘাত ক্রমশ তীব্র হচ্ছে। আগামী শনিবার পাহাড়ে ১২ ঘণ্টার বনধ ডেকেছে মোর্চা। রাজ্য সরকারের বিরুদ্ধে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অভিযোগে এই বনধ বলে জানিয়েছেন মোর্চা নেতা বিনয় তামাং। মোর্চা সভাপতি বিমল গুরুং অবিলম্বে লেপচা উন্নয়ন পর্ষদ বাতিলের দাবি জানিয়েছেন। এ নিয়ে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারকে চিঠি দিচ্ছেন তাঁরা।