কান কেটে নেওয়ার ঘটনায় গ্রেফতার আরও ২

মুর্শিদাবাদের জলঙ্গির পঞ্চায়েত অফিসারের কান কেটে নেওয়ার ঘটনায় দুজনকে গ্রেফতার করল পুলিস। গতকাল রাতেই জলঙ্গি থেকে রাজ্জাক শেখ নামে একজনকে গ্রেফতার করে পুলিস। আজ সকালে সালাম নামে আরও একজন গ্রেফতার হয়েছে। গতকাল ঘটনায় জড়িত সন্দেহে মোট ৬ জনের নামে এফআইআর দায়ের হয়।

এসএফআই সমর্থকের মৃত্যুতে উত্তেজনা

মুর্শিদাবাদের জলঙ্গির ধনিরামপুরে খুন হলেন এসএফআই সমর্থক এক ছাত্র। মৃতের নাম মহবুল ইসলাম। তিনি করিমপুর পান্নাদেবী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। মৃতের পরিবারের অভিযোগ, স্থানীয় কংগ্রেস পঞ্চায়েত সদস্য এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।