ভুট্টো হত্যা: জামিন পেয়েও গৃহবন্দি মুশারফ

প্রাক্তন পাক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যা মামলায় প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মুশারফকে জামিন দিল পাকিস্তানের আদালত। জামিন পেলেও বিচারকদের অবৈধ ভাবে হাজতবাসে পাঠানোর অভিযোগে আটক থাকতে হবে প্রাক্তন রাষ্ট্রপতিকে। সোমবার এমনটাই নির্দেশ দিয়েছে আদালত।

মুন্নার জেল হেফাজত

ফের জেল হেফাজতে গার্ডেনরিচকাণ্ডে অন্যতম অভিযুক্ত মহম্মদ ইকবাল ওরফে মুন্না। আগামী ১৩ মে পর্যন্ত মুন্নার জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন আলিপুর পুলিস কোর্টের বিচারক।

জামিন পেলেন আরাবুল ইসলাম

ভাঙড়ে বিধায়ক রেজ্জাক মোল্লার উপর হামলার অভিযোগে গ্রেফতার হওয়া তৃণমূল নেতা আরাবুল ইসলামের জামিন পেলেন। অসুস্থ আরাবুল হাসপাতালে ভর্তি। এই মামলার শুনানি এখনও হয়নি। বামনঘাটায় বাম মিছিলে হামলার ঘটনা আরাবুলের গ্রেফতারের ঘটনায় তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। ওই মামলার শুনানি হয়নি।

জামিন পেল না পার্কস্ট্রিট কাণ্ডের অভিযুক্ত নাসির খান

দুই বিচারপতি ভিন্ন মত পোষণ করায় জামিন পেলেন না পার্কস্ট্রিট কাণ্ডের অন্যতম অভিযুক্ত নাসির খান। এক বিচারপতি জামিনের পক্ষে রায় দেন। অন্যজন জামিনের বিপক্ষে রায় দেন। দুই বিচারপতি একমত না হওয়ায় এবার তৃতীয় বিচারপতির কাছে আর্জি জানানো হবে। 

বিনা শর্তে জামিন পেলেন মুখ্যমন্ত্রীর `মাও-শিলাদিত্য`

মাওবাদী তকমায় ১৪ দিন জেলে কাটানোর পর অবশেষে বিনা শর্তে জামিন পেলেন শিলাদিত্য চৌধুরী। বক্তিগত এক হাজার টাকার বন্ডে জামিন মঞ্জুর করল মেদিনীপুর আদালত। আজ এই আদালতেই সেই জামিনের আবেদনের শুনানি হয়। শুনানি শেষে জামিনের আবেদন মঞ্জুর করা হয়।

গীতিকা আত্মহত্যা: জামিন অযোগ্য ওয়ারেন্ট পলাতক কান্ডার বিরুদ্ধে

গীতিকা শর্মা আত্মহত্যা মামলায় হরিয়ানার পদত্যাগী মন্ত্রী গোপাল কান্ডার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় ওয়ারেন্ট জারি করল দিল্লির এক আদালত। এমডিএলআর বিমানসংস্থা এয়ার হোস্টেস গীতিকা শর্মাকে আত্মহত্যার প্ররোচনার দায়ে মামলা করা হয় কান্ডার বিরুদ্ধে।

নামঞ্জুর হল শিলাদিত্য চৌধুরীর জামিনের আর্জি

সরকারি আইনজীবীর আপত্তিতে শেষপর্যন্ত জামিন নাকচ হয়ে গেল শিলাদিত্য চৌধুরীর। সোমবার ঝাড়গ্রাম মহকুমা আদালতে এই জামিনের আবেদন জানানো হয়েছিল। শিলাদিত্য চৌধুরীর আইনজীবীর অভিযোগ ছিল তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।

জামিন আবেদন খারিজ, এখনও পলাতক কান্ডা

হরিয়ানার প্রাক্তন মন্ত্রী গোপাল কান্ডার আগাম জামিনের আবেদন খারিজ করে দিল দিল্লির এক আদালত। কান্ডা গত কয়েকদিন ধরে পলাতক। আগামী তিনদিন ছুটি থাকার কারণে, সোমবারের আগে কান্ডার পক্ষে হাইকোর্টে আপিল করা সম্ভব নয়।

জামিন না পেয়েও মুক্ত খুনের আসামী

খুনের মামলায় অভিযুক্ত আদালতের নির্দেশে জামিনে মুক্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে। অথচ আদালতের বিচারপতিরা জামিন নাকচ করে দিয়েছিলেন। চাঞ্চল্যকর এই ঘটনা কলকাতা হাই কোর্টের। আর ঘটনা নজরে আসতেই তদন্তের নির্দেশ দিয়েছে বিচারপতিদের ডিভিশন বেঞ্চ।