সৃজিতের ছবিতে স্বস্তিকা

আমি আর গার্লফ্রেন্ডসের পর এবার সম্পূর্ণ অন্য ধরনের চরিত্রে অভিনয় করতে চলেছেন স্বস্তিকা মুখার্জি। পরিচালক সৃজিত মুখার্জির আগামী ছবি জাতিস্মরে জিশু সেনগুপ্তর বিপরীতে দেখা যাবে স্বস্তিকাকে।

২৪ ঘণ্টার মুখোমুখি সরবজিতের সঙ্গী

শেষ পর্যন্ত গ্রামে ফিরেছে সরবজিত্‍ সিং-এর কফিনবন্দি দেহ। কোন অপরাধে দু`দশকরেও বেশি সময় পাক জেলে বন্দি থাকলেন সরবজিত্‍? তাঁর বিরুদ্ধে চরবৃত্তির অভিযোগ কি সত্য? পাকিস্তানের জেলে কতটা নিরাপদ ভারতীয় বন্দিরা? ২৪ ঘণ্টাকে জানিয়েছেন গুঞ্জনাওয়ালা জেলে এক সময়ে সরবজিতের সঙ্গী মেহবুব ইলাহি। চরবৃত্তির অভিযোগেই ১৯৯৬ সাল পর্যন্ত পাক জেলে বন্দি ছিলেন ইলাহি।

কাঁটাতারের আতঙ্ক

পঞ্জাবের খালরা গ্রামের ভারত-পাক সীমান্ত দিয়েই ওপারে চলে গিয়েছিলেন সরবজিত সিং। খালরার বাসিন্দাদের মতে, সে সময় সীমান্তে বেড়া ছিল না। তাই ভুল করেছিলেন সরবজিত। এখন সীমান্তে কাঁটাতারের বেড়া, নিয়মিত টহলদারি থাকলেও আতঙ্ক কাটেনি। তবুও সীমান্ত পেরিয়ে গেলে সরবজিতের মত পরিণতি হবে কিনা, সেই আতঙ্ক এখন তাড়া করে ফিরছে খালরার বাসিন্দাদের।

সিবিআই স্বশাসিত নয়, মন্তব্য রঞ্জিত সিনহার

সিবিআইয়ের নিরপেক্ষতা নিয়ে সুপ্রিম কোর্ট প্রশ্ন তোলায়, কেন্দ্রীয় সরকার যখন চরম অস্বস্তিতে, তখনই বিস্ফোরক মন্তব্যে বিতর্ক বাড়ালেন খোদ সিবিআই প্রধান। তাঁর মন্তব্য, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা স্বশাসিত নয়। তাঁরা সরকারের অধীনেই কাজ করেন। গোটা ঘটনায় বিরোধীদের প্রবল চাপের মুখে সরে দাঁডাতে হতে পারে কেন্দ্রীয় আইনমন্ত্রী অশ্বিনী কুমারকে।

সরবজিতের অবস্থা আশঙ্কাজনক, সুর নরম পাকিস্তানের

ভারতের অনুরোধের কাছে নরম হল পাক সরকার। লাহোরের হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই চালিয়ে যাওয়া সরবজিত সিংয়ের সঙ্গে নিয়মিত ভারতীয় দুতাবসের আধিকারিকে দেখা করার অনুমতি দিয়েছে পাক সরকার। আজ ভারতীয় দূতাবাসের তরফেও এক আধিকারিক সরবজিতকে দেখতে যান। ভারতীয় বন্দির অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন ওই আধিকারিক।

অজিত পাওয়ারের পদত্যাগের দাবি বিজেপি-শিবসেনার

মহারাষ্ট্র উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের পদত্যাগের দাবি জানাল ভারতীয় জনতা পার্টি। রাজ্যের খড়া পরিস্থিতির নিরিখে অজিত পাওয়ারের করা বিতর্কিত মন্তব্যের জেরে পদত্যাগের দাবি জানানো হয়েছে।

পরমব্রতর অপু

কৌশিক গাঙ্গুলির ছবি অপুর পাঁচালিতে অপুর ভূমিকায় অভিনয় করতে চলেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। সত্যজিত রায়ের পথের পাঁচালি ছবিতে অপুর ভূমিকায় অভিনয় করেছিলেন সুবীর ব্যানার্জি। সত্যিকারের অপুর জীবনী অম্বলম্বনেই তৈরি হচ্ছে কৌশিকের অপুর পাঁচালি। ভেঙ্কটেশ ফিল্মসের প্রযোজনায় ছবিতে অপুর স্ত্রীর ভূমিকায় রয়ছেন পার্নো মিত্র।

ফের বদলি করা হল পচনন্দাকে

ফের বদলি করা হল গার্ডেনরিচ কাণ্ডের জেরে অপসারিত প্রাক্তন নগরপাল রঞ্জিত কুমার পচনন্দাকে। একইসঙ্গে বদলি করা হল আরও ১৩ জন আইপিএসকে। গার্ডেনরিচ কাণ্ডের জেরে কলকাতার পুলিস কমিশনার পদ থেকে সরিয়ে দেওয়া হয় পচনন্দাকে। তাঁকে ডিরেক্টর অফ সিকিউরিটি করা হয়। তবে নতুন পদে যোগ না দিয়ে দুমাসের ছুটিতে চলে যান পচনন্দা। এবার তাঁকে আর্মড পুলিসের এডিজি পদে বদলি করা হয়েছে।

বছরের শেষেই রবি শঙ্করের নতুন অ্যালবাম

এই বছরের শেষেই রিলিজ হতে চলেছে পণ্ডিত শ্রী রবিশঙ্করের শেষ অ্যালবাম দ্য লিভিং রুম সেসেনস পার্ট টু। ২০১১ সালের অক্টোবর মাসে ক্যালিফোরর্নিয়ার এনসিনিটাসে তন্ময় বোসের সঙ্গে সাতটি রাগ নিয়ে লিভিং রুম তৈরি করেন রবি শঙ্কর। এ দিন তন্ময় জানান, লিভিং রুম শুদ্ধ রবি শঙ্কর, গভীর সুরের অভিজ্ঞতা ও অসাধারণ ঘরানার মেলবন্ধন।