মোদীর বিরুদ্ধে জেহাদ জারি জেডিইউ-র

সরকার গড়ার তাগিদে ধর্ম নিরপেক্ষতার সঙ্গে আপোস করা হবে না। নরেন্দ্র মোদী ইস্যুতে বিজেপিকে স্পষ্ট হুঁশিয়ারি দিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। দিল্লিতে জনতা দল ইউনাইটেডের জাতীয় পরিষদের বৈঠক শেষে আজ বক্তব্য রাখেন তিনি।

মোদী নয়, সাফ জানাল জেডি(ইউ)

প্রধানমন্ত্রী পদে মোদী বিরোধিতা বজায় রেখেই বিজেপির হাত না ছাড়ার ইঙ্গিত দিল জেডি(ইউ)। দলের জাতীয় বৈঠকের প্রথম দিনের শেষে সাধারণ সম্পাদক কে এস ত্যাগী এদিন বলেন, "মোদী প্রশ্নে আগের সিদ্ধানেই অনড় থাকবে তাঁর দল।" মোদীর ধর্মনিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে ত্যাগী এদিন বলেন, "মোদী গুজরাটে দাঙ্গা সামলাতে ব্যর্থ।" তিনি এও জানান প্রধানমন্ত্রিত্বের দৌড়ে নেই বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।

বিস্ফোরণ ইস্যুতে সংসদেও প্রশ্ন-জালে সরকার

হায়দরাবাদ বিস্ফোরণের রেশ পৌঁছল লোকসভাতেও। শুক্রবার বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনে বিরোধীরা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে সরকার পক্ষকে এক হাত নেয়। সংসদ সদস্যরা প্রশ্ন তোলেন, আগাম সতর্কতা থাকা সত্ত্বেও কীভাবে ধারাবাহিক বিস্ফোরণের ঘটনা ঘটল? এ বিষয়ে সরকারের কাছে জবাব চেয়েছেন বিরোধীরা।

দিল্লিতে মাটি শক্ত করতে আসরে মোদী

রাজধানীর রাজনীতিতে মোদীর পক্ষে-বিপক্ষে হাওয়া এখন চরমে। ২০১৪-র নির্বাচনে যুব সমর্থন যে একটা বড় ফ্যাক্টর হতে চলেছে। সম্ভবত সেটা আঁচ করেই আগামি বুধবার রাজধানীতে পা রাখতে চলেছেন গুজরাত মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী।