গণবণ্টন ব্যবস্থা সংস্কারে উদ্যোগী কেন্দ্র, সায় নেই রাজ্যের
এবার গণবণ্টন ব্যবস্থা নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত চরমে। গণবণ্টন ব্যবস্থায় ভর্তুকিতে খাদ্যদ্রব্য বিতরণের চালু ব্যবস্থা তুলে দিতে চায় কেন্দ্র। কেন্দ্রের প্রস্তাব, রেশন দোকানে বাজারদরে খাদ্যদ্রব্য বিতরণ করে, ভর্তুকির টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হোক। এই প্রস্তাব খারিজ করে দিয়ে রাজ্য। তাদের দাবি, এই ব্যবস্থা চালু হলে গণবণ্টন ব্যবস্থা বিপদের মুখে পড়বে। কারণ ভর্তুকির টাকা অন্য কাজে লাগাতে পারেন গ্রাহক।