বেকায়দায় শিল্পারা

আইপিএল চলাকালীন প্রকাশ্যে ধুমপান করার জন্য আগেই ফেঁসেছিলেন শাহরুখ। এবার রাজস্থান রয়্যালস মালিক রাজ কুন্দ্রা ও শিল্পা শেঠির বিরুদ্ধে অভিযোগ আনলেন জয়পুরের একটি ক্রিকেট অ্যাকাডেমির ডিরেক্টর আনন্দ সিং।

সোনিয়ার চিন্তায় ২০১৪, মানলেন একতা হারাচ্ছে দল

কংগ্রেসের চিন্তন শিবিরে দলীয় কর্মীদের আত্মসমালোচনার পরামর্শ দিলেন সনিয়া গান্ধী। শুক্রবার জয়পুরের বিড়লা সভাঘরে আয়োজিত শিবিরে কংগ্রেস সভানেত্রী বলেন, "দলগত ভাবে কাজ না করার জন্য বহু সুযোগ নষ্ট করেছে কংগ্রেস।" সে কারণেই গুরুত্বপূর্ণ রাজ্যগুলিতে ক্ষমতায় আসতে পারেনি তাঁরা। যে সব রাজ্যে কংগ্রেস ক্ষমতায় নেই, সেই সব জায়গায় শক্তি বাড়ানোর জন্য দলীয় কর্মীদের এককাট্টা হয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন সনিয়া গান্ধী। তাঁর বক্তব্য, দেশের মানুষের চাহিদা বাড়ছে। গভীর উপলব্ধি দিয়ে দলকে তা বুঝতে হবে।

জয়পুরে এলেন না রুশদি

সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে জয়পুর সাহিত্য সম্মেলনে না আসার সিদ্ধান্ত নিলেন সাহিত্যিক সলমন রুশদি। তিনি জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে তাঁর পক্ষে ভারতে আসা দায়িত্বজ্ঞানহীন আচরণ হবে। সম্মেলনের প্রথম দিনেই তাঁর বক্তব্য রাখার কথা ছিল।

গোষ্ঠীদ্বন্দ্বের জেরে খুন তৃণমূল কর্মী

বাঁকুড়ায় গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এক তৃণমূল কর্মী খুন হয়েছেন। জয়পুর থানার বৈতল গ্রামে ঘটনাটি ঘটে। মৃতের নাম শেখ গোলাম। তাঁকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ।