ফের শহরে মরণঝাঁপ

ফের বহুতল থেকে ঝাঁপ দিয়ে মৃত্যুর ঘটনা। পুলিসের প্রাথমিক অনুমান গতরাতে ১৪ তলার ছাদ থেকে মরণঝাঁপ দেন ওই যুবক। ঘটনাটি ঘটেছে গড়িয়াহাট এলাকার একটি আবাসনে।

বহুতলের মরণ ঝাঁপ রুখতে নজরদারির নিদান

বহুতলের ছাদ থেকে আত্মহত্যা রুখতে নয়া `দাওয়াই` পুলিসের। একের পর এক বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার ঘটনায় প্রশ্ন উঠেছে আকাশ উঁচিয়ে দাঁড়িয়ে থাকা বহতল গুলির নিরাপত্তা নিয়ে। এক্ষেত্রে একদিকে যেমন দরকার নিরাপত্তা রক্ষীদের নজরদারি তেমনই দরকার আবাসিকদের সচেতনতা। এই পরিস্থিতিতে এবিষয়ে পদক্ষেপ নিতে চলেছে কলকাতা পুলিস।

স্ট্র্যাটোস্ফিয়ার থেকে ঝাঁপ দিতে চলেছেন `ফিয়ারলেস` ফেলিক্স

`স্কাই ইজ দ্য লিমিট।` প্রচলিত এই শব্দবন্ধটিকে আক্ষরিক অর্থেই সত্যি বলে প্রমাণ করতে আজ স্ট্র্যাটোস্ফিয়ার থেকে ঝাঁপ দেবেন অস্ট্রিয়ার ফেলিক্স বমগার্টনার। ভূপৃষ্টের ৩৭ কিলোমিটার ওপর থেকে লাফিয়ে পড়ার সময় তাঁর গতি ছাপিয়ে যাবে শব্দের গতিকেও। বিশ্বরেকর্ড গড়ার লক্ষ্যে ফিয়ারলেস ফেলিক্সের এই আকাশ-ঝাঁপ সরাসরি সম্প্রচারিত হবে ইন্টারনেটে।      

ফের বহুতল থেকে মরণঝাঁপ নিয়ে উঠছে প্রশ্ন

ফের বহুতল থেকে মরণঝাঁপ। এবারও আনোয়ার শাহ রোডের সাউথ সিটি আবাসন। রবিবার রাতে সাউথ সিটির দু নম্বর টাওয়ারের তিরিশ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন এক প্রৌঢ়। মৃতের নাম ধনঞ্জয় পাঠক। তিনি ওই আবাসনেরই বাসিন্দা। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিস।মেয়ের বিয়ে হয়ে গেছে।