বিশ্বকাপ থেকে ঝুলনদের বিদায়

মহিলা ক্রিকেট বিশ্বকাপের শুরুতেই বিদায় নিল ভারত। মঙ্গলবার শ্রীলঙ্কার কাছে হেরে গ্রুপ লিগেই বিদায় নিলেন ঝুলনরা। আজ গ্রুপ লিগের তৃতীয় তথা শেষ ম্যাচটা প্রতিবেশী দ্বীপরাষ্ট্রের বিরুদ্ধে জিততে হত ভারতকে। কিন্তু আজ সব কিছুই খারাপ হল ভারতের। ডু অর ডাই ম্যাচে ভারত হারল ১৩৮ রানে। ২৮২ রান তাড়া করতে নেমে ভারতীয়দের ইনিংস শেষ হয়ে গেল ভারতের।

জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের

মহিলা বিশ্বকাপের প্রথম ম্যাচের শুরুটা ভালই হল ভারতের। প্রথমে ব্যাট করে ভারত তুলল ৬ উইকেটে ২৮৪। টসে হারের পর ব্যাট করতে নেমে ভারতের দুই ওপেনার দুর্দান্ত খেললেন।

কাল থেকে বিশ্বকাপে অভিযান শুরু ঝুলনদের

বৃহস্পতিবার মহিলা বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নামছে ভারত। প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। গত বিশ্বকাপের ব্যর্থতা ভুলে এবার ঘরের মাঠে খেতাবের লক্ষ্যে অভিযান শুরু করছেন ঝুলনরা। অধিনায়ক মিথালিরাজ জানিয়েছেন সিনিয়র ও জুনিয়র ক্রিকেটারদের মিশ্রনে তৈরি তাদের দল বেশ ব্যালান্সড। ব্যাটিং লাইন আপে ভারতীয় দলের ভরসা মিথালিরাজ, পুনম রাউত, সুলক্ষ্মণা নায়েক, অমিতা শর্মারা বেশ ছন্দে আছেন। বোলিং বিভাগে ভারতীয় দল নির্ভর করছে ঝুলন গোস্বামী, গৌহার সুলতানা ও নিরঞ্জনা নাগরাজনের উপর।

ধোনিরা পাক বধ করলেও ঝুলনরা ব্যর্থ

টি টোয়েন্টি বিশ্বকাপে ধোনিরা অনায়াসে পাকিস্তানকে হারালে কি হবে, মিতালিরাজ- ঝুলনরা কিন্তু হেরে গেলেন। ভারতীয় মহিলাদের হারিয়ে রবিবারের মেগাম্যাচে হারের প্রতিশোধটা কিছুটা হলেও মেটালো পাকিস্তানের প্রমিলা বাহিনী। সেই সঙ্গে সব কটি ম্যাচ হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ লিগ থেকেই বিদায় নিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। 

টি টোয়েন্টি বিশ্বকাপে ঝুলনদের অবস্থা ধোনিদেরই মত

টি টোয়েন্টি বিশ্বকাপে পুরুষ-মহিলা উভয় বিভাগেই ল্যাজেগোবরে ভারতীয় দল। গতকাল সুপার এইটে অস্ট্রেলিয়ার কাছে ৯ উইকেটে হেরেছিলেন ধোনিরা, আর আজ একই ফলে ইংল্যান্ডের কাছে হারলেন ঝুলনরা।

টি-২০ বিশ্বকাপ পরাজয় দিয়ে শুরু ভারতীয় মহিলা বাহিনীর

টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচেই হেরে গেল ভারতীয় মহিলা ক্রিকেট দল।অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটে হেরে গেলেন মিথালি রাজরা।টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত।