টলিউডে ইরাকি আইটেম গার্ল

বাংলা ছবি পেতে চলেছে প্রথম বিদেশি আইটেম গার্ল। বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়ের আগামী ছবি নায়িকা সংবাদে আইটেম নম্বরে দেখা যাবে ইরাকি মডেল হাসিন জাহানকে। এলার চার অধ্যায়, কাঁটাতার, হাইজফুল, কাগজের বউয়ের মতো ছবির পরিচালকের ছবিতে আইটেম নম্বরের খবর শুনে অবাক হয়েছেন অনেকেই।

সাত পাকে কোয়েল-নিসপাল

'বিগ ফ্যাট ওয়েডিং' কথাটা এতদিন শুধু বলিউডি বিয়েতেই প্রচলিত ছিল। এতদিনে টলিউড দেখল প্রথম বিগ ফ্যাট ওয়েডিং। সাত পাকে বাঁধা পড়লেন টলিপাড়ার এক নম্বর নায়িকা কোয়েল মল্লিক। পাত্র প্রযোজক নিসপাল সিং রানে। শুক্রবার সকালে খাঁটি পাঞ্জাবি মতে গুরুদ্বারে গাঁটছড়া বাঁধলেন কোয়েল-নিসপাল। বরের পরনে শেরওয়ানি।  রীতি মেনে মাথায় উঠল পাগড়ি, সেহরায় ঢাকা পড়ল মুখ। ভবানীপুরের মল্লিকবাড়ির মেয়ে কোয়েলও সেজেছিলেন একেবারে খাঁটি পঞ্জাবি কনে। লাল লেহঙ্গা, চূড়া, মেহেন্দিতে সুসজ্জিতা কনে মালা দিলেন তাঁর দীর্ঘ পাঁচ বছরের প্রেমিকের গলায়।

বিয়ের ফুল ফুটল টলিপাড়ায়

শীত পড়তেই টলিপাড়ায় লেগে গেল বিয়ের ধুম। নভেম্বর থেকে মার্চ। শীত-বসন্তের টানা পাঁচ মাস বিয়ের মরসুমে এবার ছাদনাতলায় যেতে চলছে টলিপাড়ার পাঁচখানা হট অ্যান্ড হ্যাপেনিং জুটি। কোয়েল মল্লিক-নিসপাল রানে, গৌরব চ্যাটার্জি-অনিন্দিতা বোস, মানালি-সপ্তক, রাজা নারায়ণ দেব-জিনিয়া ও ঋষি কৌশিক।

দুহাত দুই মেয়ের বাবা যিশুর

কিছুদিন আগেই দ্বিতীয়বার বাবা হয়েছেন যিশু সেনগুপ্ত। সেই আনন্দের মুহূর্তকে ধরে রাখতে এবার নিজের দুহাতে দুই মেয়ের নাম ট্যাটু করে ফেললেন টলিউড হাঙ্ক। বড় মেয়ের সারার সঙ্গে মিলিয়ে ছোট মেয়ের নাম রেখেছেন জারা। ডানহাতে সারা ও বাঁ হাতে জারার নাম চিরকালের জন্য খোদাই করে নিয়েছেন গর্বিত বাবা।

মায়ের বিদায়ে সিঁদুরে লাল টলিউড

প্রতিমা বরণ থেকে সিঁদুর খেলা সবেতেই সমান দাপট দেখালেন টলিউড তারকারা। রবিবার সকাল থেকেই চালতা বাগানের পুজো মণ্ডপে যেন চাঁদের হাট বসেছিল। দেবীকে সিঁদুর দেওয়ার পর তারকারা একে অপরে মাতলেন সিঁদুর খেলায়। আর তাই দেখতেই উপচে পড়া ভিড় চালতা বাগানের পুজো মণ্ডপে। বছরে মাত্র একটা দিন। তাই এই দিনটাতেই সাধারণ অসাধারণের গণ্ডি ভেঙে দিয়ে টলিউড তারকারা সিঁদুর খেললেন।

টলিউড পেতে চলেছে নতুন সুরকার

ভেঙ্কটেশ ফিল্মেসের ব্যানারে ছবি মানেই জিত গাঙ্গুলির মিউজিক। বা বড়জোর ইন্দ্রদীপ দাশগুপ্ত। এই বাঁধাধরা ছকেই প্রায় এক দশক ধরে অভ্যস্ত হয়ে গেছে দর্শক।

সিক্যুয়েল জ্বরে আক্রান্ত টলিউড

সিক্যুয়েলের ট্রেন্ড এবার হলি-বলি হয়ে কড়া নাড়া শুরু করেছে টলিউডের দরজায়।

টলিপাড়ায় নতুন যুগ

বাংলা সিনেমায় নগরায়নের জোর উড়ান। গ্রামের মেঠো পথ, পুকুর পারকে পিছনে ফেলেছে টলি।

খোলামেলা পোষাকে আপত্তি নেই শ্রাবন্তীর

মিষ্টি মুখশ্রী। ভুবনভোলানো হাসি। স্বতস্ফূর্ত অভিনয়। টলিউডের পাশের বাড়ির মেয়ে শ্রাবন্তী।