তিপান্ন বছরের রেকর্ড ভেঙে বর্ষা এল রাজধানীতে

গত ৫৩ বছরের রেকর্ড ভেঙে দিল রাজধানীর বর্ষা। নির্দিষ্ট সময়ের ১৩ দিন আগেই রবিবার বর্ষা এসে গেল দিল্লিতে। এর আগে সবথেকে তাড়াতাড়ি বর্ষা আসার রেকর্ড ছিল ২১ জুন, ১৯৬০। এবারে তার প্রায় পাঁচ দিন আগেই দেশের অধিকাংশ জায়গাতেই শুরু হয়ে গেছে বর্ষার বৃষ্টি। রবিবার সকাল থেকেই ভারী বৃষ্টিতে জল জমে রয়েছে রাজধানীর রাস্তায়।

ভারী বৃষ্টিতে ভাঙল মুম্বইয়ের বহুতল

ভারী বৃষ্টিপাতের পর ভেঙে পড়ল মুম্বইয়ের মহিম এলাকার আলতাফ বহুতল। মহিম দরগার পাশে অবস্থিত এই পাঁচতলা বহুতলের নিচের তলায় ছিল মারুতীর শোরুম।

হোলি@কেয়ার

হোলির মজা যেরকম প্রচুর সেরকমই এদিন দুর্ঘটনা ঘটার সম্ভাবনাও থাকে প্রচুর। রঙের প্রভাবে ত্বক, চুলের সমস্যা হওয়া ছাড়াও মজার ঘোরে ঘটে যেতে পারে বড়সড় রকমের অঘটনও। একটা রঙিন দিনের জন্য আগামী কয়েকটা দিন যাতে বেরঙ না হয়ে যায় সেই জন্য রইল বিশেষজ্ঞ চিকিতসকদের দশটি টিপস।

২৪ ঘণ্টায় বৃষ্টির পূর্বাভাস

রাজ্য জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় হালকা বৃষ্টি হতে পারে। শনিবার  বিকেল থেকেই রাজ্যের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের খবর, এই মুহূর্তে অসম, মেঘালয় থেকে ওড়িশা পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে। তার জেরেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিয়েছে।  

নতুন প্রেমের টিপস

বেশ কয়েক দিনে ধরে একজনকে খুব ভাল লাগছে। কিন্তু কিছুতেই বুঝতে পারছেন না কী করবেন। আসলে আপনি খুব `কনফিউজড`। আপনার এই ভাললাগা অথচ কিছুটা কঠিন সময়ের জন্য থাকল কিছু টিপস--- ১) চোখের ভাষা বুঝুন----বেশ কয়েকদিন ধরে তো ওর দিকে দেখছেন, ভেবে দেখুন তো একবারও কি চোখের মাধ্যমে কোনও সংকেত আদানপ্রদান হয়েছে কি। যদি উত্তর হ্যাঁ হয় তাহলে বলব, এবার বোঝার চেষ্টা করুন ওই দুটো চোখ ঠিক কী বলতে চাইছে। উত্তরটা নেগেটিভ নাকি পজেটিভ সেটা মাথা দিয়ে, অঙ্ক দিয়ে ঠান্ডা মাথায় বিচার করুন। মনে রাখবেন ওই অঙ্কটা কিন্তু আপনার আগামি কটা দিনের জন্য হয়ত বা আজীবনের জন্য খুব গুরত্বপূর্ণ হতে চলেছে। আর তাই চোখের ভাষাটা শুধু নিজের পছন্দের মত করে মানে করবেন না, আর চোখের সংকেতকে ভাষায় পরিণত করার কঠিন কাজটা নিজেই করুন, প্লিজ বন্ধুদের সাহায্য নেবেন না। এতে বিভ্রান্তি বাড়বে।

দক্ষিণবঙ্গে ৩ দিনের বৃষ্টির পূর্বাভাস

কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আরও ৩ দিন বৃষ্টি চলবে। একথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ২৪ ঘণ্টা পর থেকে হুগলি, হাওড়া, বর্ধমান, ও দুই চব্বিশ পরগনায় বাড়বে বৃষ্টির পরিমাণ। নিম্নচাপ দূর্বল হয়েছে, কিন্তু অন্ধ্রপ্রদেশ থেকে মেঘালয় পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখার কারণেই এই পরিস্থিতি আরও ৩ দিন চলবে হবে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর।

বিন্দিয়া চমকেগি...

পুজো আর মাত্র ৭ দিন দূরে। জামা জুতোর পাট মিটিয়ে বঙ্গ ললনারা খুশিয়াল মেজাজে এখন ভীষণ ব্যস্ত সাজুগুজুর সামগ্রী সংগ্রহে। বছরের বাকি দিন গুলোতে পশ্চিমি পোশাকের রমরমা থাকলেও পুজোর সাজের মেনুতে ভারতীয় সালোয়ার কামিজ, চুড়িদার এবং চিরন্তনী শাড়ি না থাকলে ওয়ার্ডরোব এক্কেবারে পানসে।

ফাইনালে হারলেও বিশ্ব টেনিসের সেরা মঞ্চে খেলবেন পেজ

অল্পের জন্য আরও একটা খেতাব জেতা হল না লিয়েন্ডার পেজের। অবশ্য প্রতিযোগিতার ফাইনালে ওঠায় পেশাদারি টেনিস সার্কিটের সেরা আট খেলোয়াড়দের নিয়ে নভেম্বর হতে চলা ওয়ার্ল্ড ট্যুর ফাইনালের জন্য খেলার ছাড়পত্র পেয়ে গেলেন লিয়েন্ডার-স্টেপানেক। এই বয়েসেও পেশাদার টেনিসের কুলীন এই প্রতিযোগিতায় খেলার যোগ্যতাঅর্জন করে লিয়েন্ডার বুঝিয়ে দিলেন বিশ্ব ডাবলস টেনিসে এখনও তাঁর রাজত্ব চলছে।